News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনীয়ায় নারী সমিতির মিছিল আইনের শাসন প্রতিষ্ঠার দাবীতে
Image

বিলোনীয়ায় নারী সমিতির মিছিল আইনের শাসন প্রতিষ্ঠার দাবীতে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২১ নভেম্বর৷৷ রাজ্যেব্যাপি নারী নির্যাতন, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ব্যানার হাতে নিয়ে  সোমবার সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে এক  বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ সিপিআইএম বিলোনীয়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি ব্যাংক রোড হয়ে এক নং টিলা হয়ে পুনরায় শহর পরিক্রমা করে থানার মোড় ঘুরে  পুরাতন মটরষ্ট্যান্ডে এসে শেষ হয়৷ পুরাতন মোটরস্ট্যান্ডে এসে শুরু হয় সভার কাজ৷ সভায়  সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা রত্না দাস আলোচনা রাখতে গিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের  তীব্র সমালোচনা করেন, নারী নির্যাতন এবং রাজ্যব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন৷ আজকের বিক্ষোভ মিছিলে ছিলেন নারী সমিতির বিলোনীয়া মহকুমা সম্পাদিকা রত্না দাস, নারী নেত্রী বকুল দেবনাথ, জোৎস্না দাস, শেফালি মজুমদার সহ নারী সমিতির বিভিন্ন স্তরের  কর্মি সমর্থকরা৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top