নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীদিনে ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত ফার্স্ট ক্লাসে যাত্রা করলে কোনও রকম ছাড় নাও পেতে পারেন প্রবীণ নাগরিকরা| এমনটাই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে রেলমন্ত্রক| বর্তমানে প্রথম শ্রেণির কামরায় যাত্রা করলে প্রবীণ নাগরিকদের ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়| এবার থেকে সেই ছাড়া তুলে দেওয়ারই ভাবনাচিন্তা শুরু করেছে রেলমন্ত্রক| মূলত রেলের আয় বাড়ানো এবং রেলের পরিকাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনার জন্যই এই পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন রেল আধিকারিকরা| রেলে টিকিটের দামের উপর ছাড় দেওয়া হয় প্রায় ৫৩টি ক্ষেত্রে| যার মধ্যে রয়েছেন শারীরিক অক্ষম ব্যক্তি, খেলোয়াড়, শিল্পী, শহিদের পরিবারসহ আরও বেশ কয়েকজন| প্রত্যেকদিন এই পরিমাণ মানুষের টিকিটের উপর ছাড়পত্র দেওয়ার ফলে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা| এই বিষয়ের পরিবর্তন চাইছেন রেল আধিকারিকরা| তাঁরা মনে করছেন, দীর্ঘদিন ধরে লোকসানের চলা রেল ধীরে ধীরে লাভের মুখ দেখতে চলেছে, সেখানে দাঁড়িয়ে নতুন করে আর লোকসানের বোঝা বাড়াতে চাইছে না রেলমন্ত্রক|
ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত ফার্স্ট ক্লাসে ছাড় নাও পেতে পারেন প্রবীণ নাগরিকরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















