News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দের হাতে উদ্বোধিত ইউনানি মেডিসিনের আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট
Image

শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দের হাতে উদ্বোধিত ইউনানি মেডিসিনের আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট

গবেষণা কেন্দ্রটি বরাক উপত্যকার তিনটি জেলা সহ ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের উপকার হবে

শিলচর (অসম), ২০ নভেম্বর (হি.স.) : শিলচরে ইউনানি মেডিসিনের আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউটের (রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানি মেডিসিন, সংক্ষেপে আরআরআইইউএম) উদ্বোধন করলেন জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। গবেষণা কেন্দ্রটি বরাক উপত্যকার তিনটি জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলকান্দি সহ ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামকেও অন্তর্ভুক্ত করে ইউনানি চিকিৎসার উপর গবেষণা করা হবে।

৫০ শয্যার ইউনানি মেডিসিনের আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউটটি ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে স্থাপন করা হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ, আবগারি এবং মৎস্য দফতরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, উধারবন্ধের বিধায়ক মিহিরকান্তি সোম প্রমুখ বহুজন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সনোয়াল বলেন, ইউনানি মেডিসিনের আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট কেবল ইউনানি নিয়ে গবেষণা ছাড়াও ইউনানি ওষুধ ব্যবহার করে রোগীদের চিকিৎসা করবে। অসম ঔষধি গাছ, ভেষজ এবং সমৃদ্ধ গাছগাছালিতে ভরপুর। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে প্রকৃতির উপহারের সর্বোত্তম ব্যবহার দেখাবে আরআরআইইউএম।

তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়ুষ মন্ত্রকের প্রচেষ্টায় ভারতের ওষুধের মূল্য, তার যথাযথ স্বীকৃতি পাচ্ছে। অনুমান করা হচ্ছে, আগামী দু বছরে আয়ুষের বাজার ২৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে যা ভারতীয় মুদ্রায় প্রায় দু লক্ষ কোটি টাকা।’ সর্বানন্দ আরও বলেন, ‘আমি মনে করি এটি আমাদের যুবক, কৃষকদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বিষয় যা ভবিষ্যতে ব্যাপক সুযোগ দেবে।’

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top