News Flash

  • Home
  • Uncategorized
  • বার্ড ফ্লু আতঙ্ক জারি, দপ্তর বলল হাঁস-মুরগির মৃত্যু রাণীক্ষেত রোগে
Image

বার্ড ফ্লু আতঙ্ক জারি, দপ্তর বলল হাঁস-মুরগির মৃত্যু রাণীক্ষেত রোগে

Bird Fluনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাণীক্ষেত রোগ এবং ফিতা কৃমি ও অন্যান্য এককোষী পরজীবী জীবাণুর আক্রমণেই রাজ্যের বিভিন্ন স্থানে হাঁস-মুরগির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর৷ দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে কমলপুর মহকুমা সহ রাজ্যের কয়েকটি স্থানে মুরগির রোগ ও মৃত্যু পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীগণ অতি দ্রুততার সাথে ঐ সমস্ত স্থান পরিদর্শন করেন এবং মৃত্যুর কারণ অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেন৷ জেলাস্তর এবং রাজ্যিক প্রাণী রোগ অনুসন্ধান কেন্দ্রের রোগ জীবাণুর পরীক্ষার মাধ্যমে দেখা গেছে বিভিন্ন স্থানে মৃত্যুর কারণ হচ্ছে রাণীক্ষেত রোগ এবং ফিতা কৃমি ও অন্যান্য এককোষী পরজীবা৷
এই উদ্ভুত পরিস্থিতিতে সকল প্রাণী ও পাখি পালকদের অযথা আতঙ্কিত না হওয়ার জন্য দপ্তরের তরফে অনুরোধ জানানো হয়েছে৷ পাশাপাশি সময়মতো বিভিন্ন রোগের টিকাকরণ প্রাণী ও পাখিকে রোগসংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি সে বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে৷ দপ্তরের বক্তব্য প্রাণী পালকগণ অবশ্যই বিনামূল্যে সরকারি এই পরিষেবা গ্রহণ করবেন স্বউদ্যোগে৷ মৃত প্রাণী, পাখি যেখানে সেখানে উন্মুক্ত স্থানে না ফেলার জন্য এবং মাটির নিচে গর্ত করে চাপা দিতে ও আশপাশ এলাকাকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সর্বসাধারণের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে দপ্তর৷ পাশাপাশি মৃত পশুপাখির থাকার জায়গা জীবাণুনাশক দ্রব্য দিয়ে পরিষ্কার রাখতে এবং কোন জায়গায় প্রাণী ও পাখির অস্বাভাবিক রোগ ও মৃত্যু দেখা গেলে সময় নষ্ট না করে অতি দ্রুত নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top