News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় সরকার গঠনে জটিলতা অব্যাহত, বিজেপি ও পিডিপিকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ রাজ্যপালের
Image

উপত্যকায় সরকার গঠনে জটিলতা অব্যাহত, বিজেপি ও পিডিপিকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ রাজ্যপালের

N N Bohraশ্রীনগর, ১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়ে জটিলতা এখনও কাটেনি| এরই মধ্যে সরকার গঠন প্রসঙ্গে বিজেপি ও পিডিপি-কে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিলেন রাজ্যপাল এন এন ভোরা| মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বিজেপি-পিডিপিকে সরকার গঠন প্রসঙ্গে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল|
গত ৭ জানুয়ারি মারা গিয়েছেন মুফতি মহম্মদ সঈদ| তাঁর মৃতু্যর পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা মেয়ে মেহবুবা মুফতির| কিন্তু, রাষ্ট্রীয় শোক শেষ না হওয়া পর্যন্ত শপথ নেবেন না বলে জানিয়ে দেন তিনি| এরই মধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মুফতির বৈঠকে জল্পনা শুরু হয় সরকার গঠনের নয়া সমীকরণ নিয়ে|
এদিকে, রবিবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে মেহবুবা স্পষ্ট ভাবে জানিয়ে দেন, পিডিপি-র মূল রাজনৈতিক আদর্শ থেকে সরে আসা সম্ভব নয়| পাশে কাউকে না পেলে, তিনি একা চলতেও রাজি! প্রয়োজনে ফের এক বার কাশ্মীরের মানুষের কাছে মতামত জানতে চাওয়া যেতে পারে বলে দলীয় ওই বৈঠকে জানিয়েছেন মেহবুবা| বিজেপি যদিও প্রকাশ্যে জানিয়েছে, পিডিপি-র সঙ্গে সম্পর্ক একই রকম আছে| জোটে কোনও সমস্যা নেই| মেহবুবা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top