নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ নভেম্বর৷৷ চড়িলামের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত স্বামী চন্দন দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ৷ গত মঙ্গলবার ভোররাতে গৃহবধূ মন্টি দেবনাথকে জ্যান্ত পুড়িয়ে মারে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা৷ দমকল বাহিনীর প্রচেষ্টায় জিবি হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি৷ জিবি হাসপাতালে অগ্ণিদগ্দ মন্টিকে ফেলে রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা৷ অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশালগড় থানায় মামলা দায়ের করেন মৃতার বাবা৷ আইপিসির ৪৯৮ (এ)/ ৩০৪ (বি) /৫০৬ /৩৪ ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ৷ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসারের দায়িত্ব নিয়েছে বিশালগড় মহকুমা পুলিশ প্রধান রাহুল দাস৷ মূল অভিযুক্ত তথা গৃহবধুর স্বামী চন্দন দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার দুপুরে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে পুলিশ৷ আদালত রিমান্ডের আবেদন নাকচ করে অভিযুক্তকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠায়৷ এর মধ্যে প্রথম তিন দিন জেল হাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী অফিসার৷ স্বামী, দেবর, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মৃতার বাবা৷ বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ গত তিন বছর আগে কলমচৌড়ার মন্টি দেবনাথ এর সঙ্গে সমাজিক রীতিতে বিয়ে হয়েছিল চড়িলাম পরিমল চৌমুহনীর চন্দন দেবনাথের৷ দাম্পত্য জীবনের শুরুতেই শুরু হয় কলহ৷ প্রতিনিয়ত শারীরিক মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে মন্টিকে৷ গত মঙ্গলবার অত্যাচারের মাত্রা চরম আকার ধারণ করে৷ পারিবারিক অশান্তির জেরে আগুনে পুড়ে মরতে হয় মন্টিকে৷

চড়িলামে মন্টি হত্যকান্ডের মূল অভিযুক্ত জেল হাজতে
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















