News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে মন্টি হত্যকান্ডের মূল অভিযুক্ত জেল হাজতে
Image

চড়িলামে মন্টি হত্যকান্ডের মূল অভিযুক্ত জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ নভেম্বর৷৷  চড়িলামের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত স্বামী চন্দন দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ৷ গত মঙ্গলবার ভোররাতে গৃহবধূ মন্টি দেবনাথকে জ্যান্ত পুড়িয়ে মারে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা৷ দমকল বাহিনীর প্রচেষ্টায় জিবি হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি৷ জিবি হাসপাতালে অগ্ণিদগ্দ মন্টিকে ফেলে রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা৷ অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশালগড় থানায় মামলা দায়ের করেন মৃতার বাবা৷  আইপিসির ৪৯৮ (এ)/ ৩০৪ (বি) /৫০৬ /৩৪ ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ৷ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসারের দায়িত্ব নিয়েছে  বিশালগড় মহকুমা পুলিশ প্রধান রাহুল দাস৷ মূল অভিযুক্ত তথা  গৃহবধুর স্বামী চন্দন দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার দুপুরে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে পুলিশ৷ আদালত রিমান্ডের আবেদন নাকচ করে অভিযুক্তকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠায়৷ এর মধ্যে প্রথম তিন দিন জেল হাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী অফিসার৷    স্বামী, দেবর, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মৃতার বাবা৷ বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ গত তিন বছর আগে কলমচৌড়ার মন্টি দেবনাথ এর সঙ্গে সমাজিক রীতিতে বিয়ে হয়েছিল চড়িলাম পরিমল চৌমুহনীর চন্দন দেবনাথের৷ দাম্পত্য জীবনের শুরুতেই শুরু হয় কলহ৷  প্রতিনিয়ত শারীরিক মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে মন্টিকে৷ গত মঙ্গলবার অত্যাচারের মাত্রা চরম আকার ধারণ করে৷ পারিবারিক অশান্তির জেরে আগুনে পুড়ে মরতে হয় মন্টিকে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top