News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়ের বাড়িতে রহস্য মৃত্যু মা’র
Image

মেয়ের বাড়িতে রহস্য মৃত্যু মা’র

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ মেয়ের বাড়িতে রহস্যজনকভাবে মা’র মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রাজনগর এলাকার জলায়াবস্তিতে সন্ধ্যা দত্তের(৪৭) মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতার স্বামীর নাম মিনাশ দত্ত৷ তার বাড়ি মোহনপুর এলাকায়৷ জানা গেছে, কয়েকদিন আগে জলায়াবস্তিতে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন ঐ মহিলা৷ রবিবার সকালে বাড়িতেই একটি গাছে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখেন এলাকাবাসী৷ ঐ সময় বাড়িতে তার মেয়ে এবং জামাতা কেউই বাড়িতে ছিলেন না৷ প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি নজরে আসে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পশ্চিম থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ঘটনাটিকে ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে৷ হত্যা নাকি অস্বাভাবিক মৃত্যু এনিয়ে দ্বন্দ্বে পুলিশ৷
এদিকে, মৃতার মেয়ে জানিয়েছেন, পারিবারিক কোন অশান্তি ছিল না৷ কদিন আগেই নাতনির নামে ব্যাঙ্কে ১২ হাজার টাকা ফিক্স ডিপোজিট করে দিয়েছেন তার মা৷ শারীরিক অসুস্থতার বিষয়টিও সঠিকভাবে কিছু জানাতে পারেননি তিনি৷ ফলে, মেয়ের জবানবন্দির ভিত্তিতে এই মৃত্যুকে ঘিরে পুলিশ সহ জনমনে রহস্য দানা বাঁধতে শুরু করেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top