News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকরি, বরাককে বঞ্চনার প্রতিবাদে করিমগঞ্জ জেলা কংগ্রেসের ধরনা
Image

তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকরি, বরাককে বঞ্চনার প্রতিবাদে করিমগঞ্জ জেলা কংগ্রেসের ধরনা

করিমগঞ্জ (অসম), ৯ নভেম্বর (হি. স.) : তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকার বেকার যুবক-যুবতীদের বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। এই ইস্যুতে আজ বুধবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি জেলাশাসকের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে।

জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস, যুব কংগ্রেস সহ অন্যান্য শাখা সংগঠনের নেতা-কর্মীরা এ নিয়ে আজ প্রতিবাদমুখী হয়ে ওঠেন। বরাক উপত্যকার ক্ষেত্রে বৈষম্য চলবে না, ন্যায্য দাবি মানতে হবে, ইত্যাদি বিভিন্ন স্লোগানে তাঁরা অফিসপাড়ার আবহাওয়া উত্তাল করে তুলেন।

জেলাশাসক কার্যালয়ের পার্শ্ববর্তী শেডে ধরনা প্রদর্শন করার সময় করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, নির্বাচনের আগে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকার প্রতি বৈষম্য করা হবে না। বরাক উপত্যকার প্রতিটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে বরাক উপত্যকায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি খালি পদগুলি স্থানীয় বেকার যুবক-যুবতীদের জন্য সংরক্ষিত করা হবে।
এই উপত্যকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা চাকরি পাবে। কিন্তু গোটা বরাক উপত্যকায় আজ তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে। তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষায় দুই থেকে তিন শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে অভিযোগ করেছেন বক্তা। বরাক উপত্যকার বেকার যুবক-যুবতীদের স্বার্থে প্রয়োজনে আরও একটি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার দাবি জানান বিভিন্ন বক্তা।

বুধবারের ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, সুলেখা দত্তচৌধুরী, সন্দীপ নন্দী, অনিরুদ্ধ চৌধুরী, শ্রীদীপ ভট্টাচার্য, সংঘমিত্রা দাস, সুপায়ন চন্দ, অনুরাগ দত্ত, শুভজিৎ চক্রবর্তী, কয়েস আহমেদ, বজলুল হক চৌধুরী, আব্দুল কাদির প্রমুখ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top