News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় জলসায় আসেনি বহির্রাজ্যের সঙ্গীত শিল্পী, ক্ষুব্ধ দর্শকরা চালাল ভাঙচুর
Image

বিলোনীয়ায় জলসায় আসেনি বহির্রাজ্যের সঙ্গীত শিল্পী, ক্ষুব্ধ দর্শকরা চালাল ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বহির্রাজ্যের সঙ্গীত শিল্পী আসেনি জলসায়৷ তাতে দর্শক স্রোতাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এবং শেষ পর্যন্ত ভাঙচুর চালানো হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পৌঁছ পুলিশ৷ ঘটনা শনিবার রাতে দক্ষিণ জেলার বিলোনীয়া বিদ্যাপিঠের মিনি স্টেডিয়ামে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে স্থানীয় অরিয়েন্টাল ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি উপলক্ষে উক্ত স্টেডিয়ামে আয়োজন করা হয় জলসার৷ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল রাজ্যের সঙ্গীত শিল্পীদের পাশাপাশি বহির্রাজ্যের শিল্পীর৷ কথা ছিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এখানে আসবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন৷ এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণমূলক কিছু পাসের ব্যবস্থাও করা হয়েছিল৷ এই অনুষ্ঠানে কোন প্রবেশমূল্য না থাকলেও অনেকের কাছ থেকেই ক্লাব কর্তৃপক্ষ অনুদান ও চাঁদা আদায় করেছিল৷ তাই স্বাভাবিকভাবেই সেখানে আমন্ত্রণমূলক পাস নিয়ে দর্শকরা পৌঁছেন৷ অনুষ্ঠান শুরু হয়েছে ভালভাবেই৷ কিন্তু স্থানীয় শিল্পীরা একের পর এক গান গেয়ে যাচ্ছেন৷ কিন্তু জুবিন গর্গের কোন পাত্তা নেই৷ তখনই গুঞ্জন শুরু হয় জুবিন এখানে আসেনি৷ তারপরই জননে ক্ষোভের সঞ্চার হয়৷ একসময় উত্তেজিত জনতা অনুষ্ঠানের সাজ সরঞ্জাম ভাঙচুর করেছে৷ পরিস্থিতি বেগতিক দেখে ক্লাব কর্তৃপক্ষ পালিয়ে গা ঢাকা দেয়৷ ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন পুুলিশ প্রশাসনের তরফ থেকে রাত ১১টার পর উচ্চস্বরের কোন সাউন্ড সিস্টেম ব্যবহার করা সম্ভব নয়৷ তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে৷ এনিয়ে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ বজায় রয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top