News Flash

  • Home
  • Uncategorized
  • জয়নগরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, ইন্দ্রনগরে গৃহবধূকে হত্যা, সাব্রুমে আত্মঘাতী সুকলছাত্রী, অস্বাভাবিক মৃত্যু তিন জনের, চাঞ্চল্য
Image

জয়নগরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, ইন্দ্রনগরে গৃহবধূকে হত্যা, সাব্রুমে আত্মঘাতী সুকলছাত্রী, অস্বাভাবিক মৃত্যু তিন জনের, চাঞ্চল্য

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগরের চৌধুরী টিলায় এক গৃহবধূকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ মিলেছে৷ মৃত গৃহবধূর নাম অরুণা দাস(৩৮)৷ স্বামীর নাম দুলাল দাস৷ জানা যায়, ১৫ বছর আগে সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়েছিল৷ গত বেশকিছুদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছে৷ গতকাল রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়৷ আশঙ্কা করা হচ্ছে, বাকবিতন্ডা শেষে স্ত্রীকে হত্যা করে মৃতদেহটি ঘরের ভিতরেই ঝুলিয়ে রাখা হয়৷ শনিবার সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে৷ ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এটি একটি হত্যাকান্ড বলে আশঙ্কা করা হলেও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করেছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে৷ এদিকে, গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী৷
এদিকে, জয়নগরের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অবসরপ্রাপ্ত ঐ শিক্ষকের নাম দীপক কুমার দাস৷ জানা যায়, শুক্রবার রাত দশটা নাগাদ খাওয়া দাওয়ার পর মোবাইল ফোন ও মানি ব্যাগ সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তিনি৷ কিছুক্ষণ বাদেই রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার লোকজনরা৷ অবশ্য তার কাছে মোবাইল ফোন ও মানি ব্যাগটি মিলেনি৷ তাকে সেখান থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মোবাইল ফোন ও মানি ব্যাগ বেপাত্তা হয়ে যাওয়ায় মৃত্যু নিয়ে সংশয়ে পড়েন এলাকার লোকজন ও পরিবারের লোকজনরা৷
অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় আশানুরূপ ভালো ফলাফল করতে না পারায় মা-বাবা সন্তানকে গালমন্দ করেছিলেন৷ যদিও টেস্ট পরীক্ষায় সে পাশ করেছিল৷ কিন্তু মা-বাবার চাহিদামত নম্বর পায় নি সে৷ মাধ্যমিক পরীক্ষায় সে প্রথম বিভাগে পাশ করেছিল৷ দ্বাদশের টেস্ট পরীক্ষায় অভিভাবকদের প্রত্যাশামত নম্বর না পাওয়ায় তাকে গালাগাল করেন মা-বাবা৷ অপমানে অভিমানে শেষ পর্যন্ত ছাত্রটি বিষপানে আত্মহত্যা করে৷ অভিমানী ঐ ছাত্রের নাম রাজীব নাথ৷ বাবার নাম তেজেন্দ্র কুমার নাথ৷ বাড়ি সাব্রুমের দুলুবাড়ি গ্রামে৷ সে দুলু বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছিল৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top