News Flash

  • Home
  • দেশ
  • বায়ুদূষণে দিল্লীবাসী হচ্ছেন অসুস্থ, এবার অ্যান্টি স্মগ গান ব্যবহার রাজধানীতে
Image

বায়ুদূষণে দিল্লীবাসী হচ্ছেন অসুস্থ, এবার অ্যান্টি স্মগ গান ব্যবহার রাজধানীতে

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): দিল্লির বাতাসে এখন শুধুই বিষ! পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই ‘ভয়াবহ’ যে, শ্বাস নেওয়াই দায়! বায়ুদূষণের দাপাদাপিতে দিল্লির অনেক বাসিন্দাই অসুস্থ বোধ করছেন। অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন বলে দাবি করেছেন। আবার কারও চোখজ্বালা ভাব রয়েছে। কারও কাশি-হাঁচি থামছেই না। এই পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় ক্রমশ বাড়ছে।

দূষণ রুখতে দিল্লিতে এবার নামল অ্যান্টি স্মগ গান। শনিবার সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকায় অ্যান্টি স্মগ গানের সাহায্যে দূষণ কমানোর চেষ্টা করা হয়। দিল্লির কুতুব মিনার এলাকায় এদিন সকালে অ্যান্টি স্মগ গানের সাহায্যে দূষণ কমানোর চেষ্টা করা হয়। একই ছবি দেখা যায়, সরাই কালে খান-সহ দিল্লির বিভিন্ন এলাকায়।

এদিকে, দূষণের জেরে দিল্লিতে অধিকাংশ মানুষ অসুস্থ বোধ করছেন। সে কারণে বাড়ির বাইরে না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষত সকালের দিকে বাড়ির বাইরে না বেরোনই ভাল বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও। সেই সঙ্গে রোজ বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

আমদাবাদে ৪০৪.৬৩ কোটি টাকার নাগরিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ রবিবার আমদাবাদে প্রায় ৪০৪.৬৩ কোটি টাকার একাধিক নাগরিক…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

তামিলনাড়ুতে দুর্নীতিবিরোধী অভিযানে ২২.৩৩ লক্ষ টাকা উদ্ধার, ঘুষের অভিযোগে গ্রেফতার ৭ সরকারি কর্মী

চেন্নাই, ১২ জুলাই (আইএএনএস): তামিলনাড়ু জুড়ে দুর্নীতিবিরোধী বিশেষ অভিযানে ২২.৩৩ লক্ষ টাকার অঘোষিত নগদ উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

রাজ্যের মেয়েদের স্কুলে সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ শিবির, অভিভাবকদের সম্মতি নিয়েই উদ্যোগ

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে রাজ্যের সমস্ত মেয়েদের স্কুলে টিকাকরণ শিবির আয়োজনের পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top