News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে সরকার গঠিত হলে আমরা ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেব: খাড়গে
Image

গুজরাটে সরকার গঠিত হলে আমরা ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেব: খাড়গে

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : কংগ্রেস গুজরাটের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা পাঁচশো টাকায় এলপিজি সিলিন্ডার দেবে এবং কৃষকদের ঋণ মকুব করে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজ্য বিধানসভার নির্বাচনের সময়সূচী ঘোষণা করার পরে বলেন, গুজরাটের মানুষ পরিবর্তন চায় এবং ভোটাররা কংগ্রেসকেই একমাত্র বিকল্প হিসাবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, কংগ্রেসের প্রতি গুজরাটের মানুষের আস্থা বেড়েছে এবং সাত কোটি গুজরাটি বোন এবং ভাইরা কেবল কংগ্রেসকেই পরিবর্তনের বিকল্প হিসাবে বিবেচনা করে। গুজরাট প্রদেশ কংগ্রেসও রাজ্যের জনগণের অনুভূতির সঙ্গে সঙ্গতি রাখতে কাজ করছে এবং এর জন্য আটটি প্রস্তাব প্রস্তুত করেছে।

একটি টুইট বার্তায় খাড়গে লিখেছেন, গুজরাট কংগ্রেস সরকার গঠনে জনগণকে ত্রাণ দেওয়ার জন্য যে আটটি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে রয়েছে “৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার, ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, ১০ লক্ষ টাকা পর্যন্ত চিকিত্সা এবং বিনামূল্যে ওষুধ, কৃষকদের জন্য তিন লাখ টাকা পর্যন্ত ঋণ মুকুব, সরকারি চাকরিতে চুক্তি প্রথা বন্ধ করে ৩০০ টাকা বেকার ভাতা, তিন হাজার সরকারি ইংরেজি মাধ্যম স্কুল খোলা, সমবায় সমিতিতে দুধে প্রতি লিটারে পাঁচ টাকা ভর্তুকি এবং ক্ষতিগ্রস্থ তিন লাখ মানুষ। করোনার কারণে মৃতের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণের অন্তর্ভুক্তও রয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top