News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগের দাবীতে যুব কংগ্রেসের মিছিল আগরতলায়
Image

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগের দাবীতে যুব কংগ্রেসের মিছিল আগরতলায়

NSUIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ দলিত ছাত্র রোহিত ভামুলার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়েই উত্তেজনার পারদ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ আজ দেশজুড়ে কংগ্রেস দল প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে৷ রাজ্যেও যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ দলিত ছাত্র রোহিত ভামুলার আত্মহত্যার দায়ভার শিকার করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে পদত্যাগ করার জন্যও দাবি জানিয়েছে যুব কংগ্রেস৷ উল্লেখ্য, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্র রোহিত ভামুলার কথা বলার অপরাধে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বহিষৃকত হয়েছিলেন৷ বহিষৃকত এই ছাত্র কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন৷ কিন্তু তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি৷ সে জেহাদেই গবেষক ঐ ছাত্রকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে৷ এর দায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর উপর ন্যস্ত করেছে যুব কংগ্রেস৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভয়ংকর এই পরিণতি ঘটত না বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top