News Flash

Image

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ম্যাগ্রে

শ্রীনগর, ১৩ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শপথ নিলেন আলি মহম্মদ ম্যাগ্রে। বৃহস্পতিবার তাঁকে শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি বিচার বিভাগীয় কর্তা, আইনজীবী এবং সিভিল ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিচারপতি ম্যাগ্রেকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম তার পদোন্নতির সুপারিশ করেছিল।
বিচারপতি ম্যাগ্রে ১৯৬০ সালের ৮ ডিসেম্বর কাশ্মীরের কুলগাম জেলার ওয়াট্টু গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিজ গ্রামে স্কুল শিক্ষা লাভ করেন এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।

তিনি ১৯৮৪ সালে একজন আইনজীবী হিসাবে জেলা আদালত এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top