News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ কমিটির নির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিএম, ঘর গোছাতে ব্যস্ত কংগ্রেস
Image

ভিলেজ কমিটির নির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিএম, ঘর গোছাতে ব্যস্ত কংগ্রেস

CONGRESS CPIMনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২০ জানুয়ারি৷৷ এখনো ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষন৷ তার আগেই সোনামুড়া মহকুমার ১৭টি এ ডি সি ভিলেজ কমিটির ৭৩ টি ওয়ার্ডের ১২৭ আসনে ১২৭ জন প্রার্থীরা নাম ঘোষণা করল সি পি এম৷ বুধবার দলের মহকুমা দপ্তরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করেন সি পি এম সোনামুড়া মহকুমা সম্মাদক রতন সাহা৷ ১২৭ জনের প্রার্থী তালিকায় ১০৬ জনই নতুন মুখ্য৷ ৫৮ জন মহিলা৷
দিনক্ষন ঘোষণা না হলেও খুব সম্ভবত ফেব্রুয়ারিতে শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যের এ ডি সি ভিলেজ নির্বাচন৷ পাহাড়ে অনেকইটাই মৃয়মান অবস্থায় বিরোধী কংগ্রেস দল৷ মাঝে ধ্যে আই পি এফ টি -র কিছুটা নারাচারা লক্ষ্য করা গেলেও নির্বাচন নিয়ে তেমন সক্রিয়তার লক্ষন নেই৷ এই অবস্থায় শাসক বামফ্রন্ট তথা সি পি আই (এম) নিজেরাই যেন নিজেদের প্রতিযোগী৷ প্রতিযোগীতা নির্বাচনী কার্যক্রম, প্রচার ইত্যাদিতে এগিয়ে থাকার৷ যেই নিরিখে গোটা রাজ্যের মধ্যে আপাতত এক ধাপ এগিয়ে সোনামুড়ার বামফ্রন্ট তথা সি পি আই এম৷ এ ডি সি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রা জ্যের অন্যত্র বাম ফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও বুধবার তাই করে দেখাল সোনামুড়ার সি পি আই এম৷ দলের মহকুমা দপ্তর মুজফ্ফর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহকুমা সম্পাদক রতন সাহা মহকুমা অর্ন্তগত ১৭ টি এ ডি সি ভিলেজের ৭৩ টি ওয়ার্ডের ১২৭ টি আসনের অর্ন্তগত ১২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন৷
সংরক্ষন অনুযায়ি ১২৭ জনের মধ্যে ৫৫ জন মহিলা প্রার্থী হওয়ার কথা৷ কিন্তু গোটা সোনামুড়া মহকুমায় ৫৮ জন মহিলা প্রার্থী দিয়েছে বামফ্রন্ট৷ ১২৭ এর মধ্যে ১০৬ জনই নতুন মুখ৷ শিক্ষীত ও যুবকদের প্রাধান্য দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে৷
কংগ্রেস নয়, পাহাড়ে আপাতত আই পি এফ টি কেই প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখছে সি পি এম, সংবাদিক সম্মেলনে অকপটে তা স্বীকার করেন রতন বাবু৷ তবে উন্নয়ন, শান্তি ও জনস্বার্থ বাহী কাজ কর্মের যথাযথ বাস্তবায়নের নিরিখে আরও একবার বামেদের পক্ষেই যে পাহাড়বাসী রায় দেবেন এ বিষয়ে দ্বিধাহীন রতন৷ সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন সি পি এম নেতা বিধায়ক শ্যামল চক্রবর্তী, নারায়ন চক্রবর্তী কমলা মজুমদার, নকুল মল্ল প্রমুখ৷ সোনামুড়া থেকে অভিজিৎ বর্ধন আওয়াজ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top