News Flash

  • Home
  • Uncategorized
  • শ্লীলতাহানির অভিযোগের এবার পালটা এফআইআর করলেন নওয়াজউদ্দিনের স্ত্রী
Image

শ্লীলতাহানির অভিযোগের এবার পালটা এফআইআর করলেন নওয়াজউদ্দিনের স্ত্রী

মুম্বই, ১৯ জানুয়ারি (হি.স.) : অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের জবাবে এবার পালটা এফআইআর দায়ের করলেন অভিনেতার স্ত্রী| অভিযোগকারিণী হিনা শেখের সঙ্গে থাকা বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি|
গত রবিবার হিনা শেখ নামে এক মহিলা নওয়াজউদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন| তাঁর দাবি, পার্কিং নিয়ে ঝামেলা হওয়াতে অভিনেতা তাঁর গায়ে হাত তোলেন| ভার্সোভা থানায় অভিনেতার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন তিনি| যদিও অভিনেতা এই অভিযোগ নাকচ করেছেন| পুলিশ তাঁর বয়ান রেকর্ডও করেছে| এরই মধ্যে পালটা শ্লীলতাহানির অভিযোগ আনলেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকা| তাঁর নিশানায় হিনার বেশ কয়েকজন সঙ্গী| আলিয়ার দাবি, হিনার সঙ্গী খলিল, সোনি দন্দেকর তাঁদের বাড়িতে যান নওয়াজের খোঁজ করতে| সে সময় অভিনেতা বাথরুমে ছিলেন| খলিলের বিরুদ্ধে অভিযোগ এনে আলিয়া দাবি করেছেন, খলিল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন| তাঁর গায়ে হাতও দিয়েছেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top