News Flash

  • Home
  • Uncategorized
  • ইট বোঝাই লরি দূর্ঘটনায় গুরুতর চার
Image

ইট বোঝাই লরি দূর্ঘটনায় গুরুতর চার

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৮ জানুয়ারী৷৷ ইট বোঝাই লরি দূর্ঘটনায় চালকসহ গুরুতর জখম হয়েছেন চারজন৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পি আর বাড়ি থানার অধীন আনন্দপুর এলাকায়৷ জানা গিয়েছে টিআরএল-৫৭৩২ নম্বরের একটি ডিআই ট্রাক চিত্তামারা থেকে গৌরাঙ্গবাজার যাচ্ছিল৷ আনন্দপুর এলাকায় একটি কমান্ডার জীপকে পাস দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটি রাস্তার পাশে উল্টে যায়ে৷ তাতে লরির চালক উত্তম দেবনাথ এবং অন্য তিন শ্রমিক জয়ধন দাস, শিবু দাস এবং কানুলাল দাস গুরুতর জখম হন৷ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গেই পি আর বাড়ি থানার পুলিশকে জানায়৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় আহতদের নিহারনগর হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে থেকে তাদের বিলোনীয়া হাসপাতালে রেফার করা হয়েছে  বলে জানা গিয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top