News Flash

  • Home
  • Uncategorized
  • হামলার ঘটনায় অপরাধী সনাক্তে ব্যর্থ পুলিশ ঃ বিজেপি
Image

হামলার ঘটনায় অপরাধী সনাক্তে ব্যর্থ পুলিশ ঃ বিজেপি

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ বিজেপি রাজ্য কার্যালয়ে হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে দলের তরফে অভিযোগ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র অরুণকান্তি ভৌমিক ক্ষোভ প্রকাশ করে জানান, হামলার ঘটনায় অভিযোগ জানানো সত্ত্বেও এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের সনাক্ত করে গ্রেপ্তার করতে ব্যর্থ৷ এরই পাশাপাশি শাসক দল সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করেছেন তিনি৷ রাজ্যে বিজেপির ক্রমশ উত্থানে আতঙ্কিত হয়েই দলের উপর আক্রমণের প্রয়াস নিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ রাজ্যে বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের সমর্থকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারেরই৷ সেই দাবি উল্লেখ করে শ্রী ভৌমিক এদিন জানান, যদি হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার না করা হয় তাহলে দলের তরফে আন্দোলন করা হবে৷
হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করে তিনি জানান, গত ১২ জানুয়ারি রাতে বিজেপি অফিসে হামলা চালানো হয়েছিল গতকাল রাতেও ফের হামলা করা হয়৷ উভয় ঘটনা পুলিশে জানানো হয়েছে৷ এসংক্রান্ত একটি মামলাও করা হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ তিনি আরো জানান, গত ১২ জানুয়ারি রবীন্দ্র ভবনে বিজেপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় সভা চলাকালীন অস্থিরতা সৃষ্টি করতে ডিওয়াইএফআই পথ সভা করার পরিকল্পনা নিয়েছিল৷ তবে, পুলিশের হস্তক্ষেপে সেদিন ডিওয়াইএফআই সেখানে পথ সভা করতে পারেনি৷ এই সমস্ত কিছু ঘটনাচক্রে বিজেপিকে চাপে রাখার কৌশল বলে শ্রী ভৌমিক মন্তব্য করেন৷ তিনি জানান, যারা রাজ্যে বিজেপি উত্থানে ঈর্ষান্বিত তারাই দলকে দুর্বল করার লক্ষ্যে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে৷ তবে বিজেপি এসমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে প্রতিজ্ঞাবদ্ধ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top