News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাম্বুশে জওয়ানের গুলি, জটিল হচ্ছে ওসি-র মৃতু্য রহস্য
Image

অ্যাম্বুশে জওয়ানের গুলি, জটিল হচ্ছে ওসি-র মৃতু্য রহস্য

9MMPISTOL copyবরপথার (অসম), ১২ জানুয়ারি, (হি.স.) : রবিবার রাতে সন্দেহভাজন গাড়িচোরের গুলিতে গোলাঘাট জেলার বরপথার থানার ওসি ৩৩ বছর বয়সি বিনোদ ফাংচোর মৃতু্য রহস্যের আবর্তে ঢুকে পড়েছে| ঘটনাটি কীভাবে কার দ্বারা ঘটেছিল তাই এখন লক্ষ টাকার প্রশ্ন| ঘটনা সম্পর্কে তদন্তের অজুহাত দিয়ে স্পষ্ট করতে চাইছে না রাজ্যে পুলিশ| রাজ্যের পাহাড়ি জেলা কারবি আংলং ও গোলাঘাটের সীমাঅ্বর্তী চোঙাজানে এই নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটেছিল রবিবার রাতে| সরুপথারে মাঘী পূর্ণিমা উসবের অনুষ্ঠান থেকে চুরি যাওয়া একটি পালসার বাইক উদ্ধার করতে একটি বলেরো গাড়িতে করে চালক-সহদুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে বরপথার থানা থেকে বেরিয়েছিলেন ওসি ফাংচো| এর প্রায় এক ঘণ্টা পর ৩০ কিলোমিটার দূরের অসম-নাগাল্যাঅ সীমান্তবর্তী চোঙাজান থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে দুর্বৃত্তের গুলিতে আক্রাঅ্ হন তিনি| উল্লেখ্য, তাঁর নিজের থানা বরপথারের সীমানা ছাড়িয়ে সরুপথার থানার সীমানাও অতিক্রম করে চোঙাজান থানা এলাকায় ঢুকে পড়েছিলেন ওসি ফাংচো| জানা গেছে, একটি মালবাহী টাটা এসি-র পেছনে ধাওয়া করতে গিয়ে চোঙাজান থানার কাছে গুলি হামলার শিকার হন দক্ষ পুলিশ অফিসার ফাংচো| এদিকে, এ-ঘটনা দুর্বৃত্ত দলের অ্যাম্বুশের ফলেই ঘটতে পারে বলে সন্দেহ ব্যক্ত করেছেন পুলিশের মধ্য অসম ডিভিশনের ডিআইজি অপূর্বজীবন বরুয়া| তিনি জানান, স্বয়ংক্রিয়া আগ্নেয়াস্ত্র দিয়েই ওসি-র ওপর হামলা হয়েছে| অন্য এক সূত্র জানিয়েছে, এদিন রাতে ওসি-র ওপর গুলি হামলার বেশ কিছুক্ষণ আগে থেকে পুলিশের একটি দল অ্যাম্বুশ করেছিল এবং ঘটনাচক্রে গাড়িচোরকে ধরতে গিয়ে ওই অ্যাম্বুশের মধ্যে ঢুকে পড়েছিলেন ওসি| এই খবর সম্পর্কেও আরেক বিতর্ক সৃষ্টি হয়েছে| এদিকে গোলাঘাটের পুলিশ সুপার পিপি সিংও এ-ব্যাপারে সঠিক কিছু জানাতে অক্ষমতা ব্যক্ত করে তদন্তের দোহাই দিয়ে পাশ কাটাতে চাইছেন| এ-ঘটনায় গুলিবিদ্ধ অসম পুলিশ ব্যাটালিয়নের এক জওয়ানও জখম হয়েছেন|
বিনোদের জন্ম ১৯৮২ সালের ৫ এপ্রিল| অসম পুলিশের অন্যতম সাহসী, নিষ্ঠাবান ও সুদক্ষ পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি| কামরূপ মহানগর জেলার সোনাপুর চামতাপথারের প্রয়াত মাধব ফাংচো ও রজনী তারের জ্যেষ্ঠ পুত্র বিনোদকে তাঁর ঘনিষ্ঠরা ফ্রাইডে বলে ডাকতেন| মা, ভাই-বোন, স্ত্রী ও একটি সাত মাসের কন্যা সঅ্ান রয়েছে তাঁর| গুয়াহাটির কটন কলেজ থেকে ইংরেজিতে অনার্স-সহ সাতক ফাংচো ২০০৬ সালে গোয়ালপাড়া পুলিশ সুপারের অফিসে অ্যাকাউন্টেন্ট পদে যোগদান করার পর বিভাগীয় পরীক্ষা দিয়ে ২০০৯ সালে পুলিশের সাব-ইনসপেক্টর হন| সাব-ইনসপেক্টর হিসেবে মঙ্গলদৈ, তিনসুকিয়া, বরপেটা, গোলাঘাট, বরপথার থানায় দক্ষ পুলিশ অফিসার হিসেবে খ্যাতি লাভ করলেও কিছু দুষ্কৃতীর চোখের শূল হয়ে দাঁড়ান তিনি| গাড়ি চুরি এবং অবৈধ মদের ব্যবসা রোধে তাঁর অবদানের কথা সর্বজনবিদিত| ধনশিরি মহকুমায় নাগাল্যােঅর অবৈধ ড্রাইভিং লাইসেন্সের মুক্ত বাণিজ্যচক্রকে উখাত করে অপরাধীদের কাছে তিনি শত্রু হয়েছিলেন| ওসি বিনোদ ফাংচো খুনের সঙ্গে পুলিশের কোনও চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন কেউ কেউ| দুর্বৃত্তের গুলিতে নিহত বিনোদ ফাংচোর শেষকৃত্য গোলাঘাট পুলিশ রিজার্ভে তোপধ্বনির মাধ্যমে সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে|
এদিকে, দক্ষ পুলিশ অফিসার বিনোদ ফাংচোর শোকাতুর নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| এই হত্যাকাণ্ডকে কাপুরুষিত বলে এর তীব্র নিন্দা করে ওসি বিনোদ ফাংচোকে মরণোত্তর সাহসিকতা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top