News Flash

  • Home
  • Uncategorized
  • সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চিকিৎসকদের পরামর্শ অর্থমন্ত্রীর
Image

সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চিকিৎসকদের পরামর্শ অর্থমন্ত্রীর

ফাইল ছবি৷
ফাইল ছবি৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে দন্ত চিকিৎসকদের দুদিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে অর্থমন্ত্রী এই পরামর্শ দেন৷ তিনি বলেন, প্রত্যেক চিকিৎসকেরই অর্থ উপার্জনের অধিকার রয়েছে৷ কিন্তু সে সঙ্গে চিকিৎসকদের সেবার মনোভাব নিয়েই কাজ করতে হবে৷ আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে  রাজ্যে চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে চিকিৎসকদের আরো এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ মন্ত্রী ভানুলাল সাহা বলেন, চিকিৎসক এবং শিক্ষকরা কোনভাবেই নিজেদের দায়দায়িত্ব করতে পারেন না৷ সমাজের প্রতি তাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে৷ এই দায়িত্ব সঠিকভাবেই পালন করতে হবে৷ অর্থমন্ত্রী আরো বলেন, রাজ্য থেকে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য বর্হিরাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন৷ উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে সমর্থ হলে রাজ্যের মানুষ বর্হিরাজ্যে চিকিৎসার জন্য ছোটাছুটি করতে না বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top