নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ অমরপুরে গাছের ডাল পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম মালু মিয়া৷ বাড়ি ডালাক এলাকায়৷ জানা যায়, ঐ ব্যক্তি গাছ কাটার ব্যাপারে খুবই দক্ষ বলে পরিচিত৷ এক ঠিকেদার গাছ কাটানোর জন্য তাকে পাহারপুরের ডালাসিং পাড়ায় নিয়ে যান৷ গাছ কাটার সময় বেলা আড়াইটা নাগাদ আচমকা একটি গাছের ডাল তার মাথায় ভেঙে পড়ে৷ তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মালু মিয়া নামে ঐ ব্যক্তি৷ তাকে সঙ্গে সঙ্গে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
গাছের ডাল পরে এক ব্যাক্তির মৃত্যু
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















