News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেবই
Image

বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেবই

Biplab Debনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ সব ঠিকঠাক ছিল আনুষ্ঠানিক ঘোষণা হল আজ৷ বিজেপির নতুন সভাপতি হিসেবে বিপ্লব দেবের নাম ঘোষণা করে দলের সর্বভারতীয় সম্পাদক সুরেশ পূজারী৷ সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া চলছিল বেশ কিছুদিন যাবৎ৷ সভাপতি পদে প্রার্থী ছিলেন অন্তত ছয়জন৷ তারা ভুটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচনের জন্য দৌডঝাপও করেছেন৷ কিন্তু সব কিছুর মাঝেই জল ঢেলে দিয়ে নতুন প্রদেশ সভাপতি হিসেবে বিপ্লব দেবের নাম ঘোষণা করা হয়৷ এই ঘটনায় দলের অনেকেই ক্ষোভ ব্যক্ত করে বলেছেন তাহলে সাংগঠনিক নির্বাচনের নামে এত দৌড়ঝাপের কি সার্থকতা রইল৷ সুধীন্দ্র দাশগুপ্তের স্থলাভিষিক্ত হলেন বিপ্লব দেব৷
বিদায়ী সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত বলেছেন আমি বিজয়ের পথ করে দিয়েছি৷ শূন্য থেকে দল রাজ্যে অনেকটাই জায়গা করে নিয়েছে৷ পুর নির্বাচনে পনের শতাংশ ভোট পেয়েছি৷ এই সাফল্যের ধারায় নতুন সভাপতিকে সর্বোতভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top