News Flash

  • Home
  • Uncategorized
  • দলে নারী ও যুবকদের সংখ্যা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ হয়েছে প্লেনামে ঃ বিজন ধর
Image

দলে নারী ও যুবকদের সংখ্যা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ হয়েছে প্লেনামে ঃ বিজন ধর

Bijan Dharনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ সিপিএম পার্টিকে বিপ্লবী পার্টি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ সদ্য সমাপ্ত পার্টি প্লেনাম থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ পার্টি প্লেনাম শেষে রাজ্যে ফিরে এসে এই তথ্য জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তিনি বলেন, মানুষের কাছে গিয়ে মানুষকে নিয়ে গণ সংগ্রাম গড়ে তুলতে হবে৷ গণসংগ্রাম  গড়ে তোলার মধ্যে দিয়ে পার্টিকে বিপ্লবী পার্টি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে৷ প্লেনামে আলোচনার বিষয়গুলির কিয়দাংশ তুলে ধরে রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, দলে নারী ও যুবকদের সংখ্যা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে৷ আগামী তিনবছরের মধ্যে মহিলা সদস্য ২৫ শতাংশ এবং ১৮-৩১ বছর বয়সী যুবকযুবতীদের সংখ্যা আরো ২০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এজন্য রাজ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ অসংগঠিত শ্রমিকদের ঐক্য গড়ে তোলার উপরও প্লেনামে জোর দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে গ্রামীণ এলাকার গরিব অংশের মানুষকে সংগঠিত করার পরামর্শ দেওয়া হয়েছে৷ শোষক শ্রেণীর বিরুদ্ধে গ্রামীণ শ্রমিকদেরকেও ঐক্যবদ্ধ করে তুলতে হবে৷ রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পরই এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে সিপিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্যে নারী ও যুব সদস্য সংখ্যা বৃদ্ধি অভিযান শুরু করার জন্য ইতিমধ্যেই প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ অসংগঠিত শ্রমিকদের ঐক্যকে আরো সংগঠিথ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বিজনবাবু বলেন, জনগণের মধ্যে ঐক্য স্থাপনের কাজ করতে গেলে দেশের পরিবর্তিত আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিকাঠামোকে মাথায় রেখে শত্রু মিত্র বিবেচনা করে জনগণের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে৷ এক্ষেত্রে পার্টিকে গুণগতভাবে তৈরি করতে হবে৷ পার্টি সদস্যদের গুণগত মান বৃদ্ধির উপর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে৷ গুণগত মান বৃদ্ধির মধ্যে দিয়ে পার্টির ভবিষ্যৎ নির্ভর করবে বলে তিনি মনে করেন৷  সেজন্য সিপিএম রাজ্য কমিটি বিগত দিনগুলিতেও বিস্তারিত আলোচনা করেছে৷ আগামী দিনগুলিতে এই বিষয়টির বিশেষ গুরুত্ব দিয়ে পার্টি সদস্যদের গুণগত মান বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হবে৷ সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম জোট গঠন নিয়ে পার্টি প্লেনামে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি৷ এই প্রসঙ্গে তিনি বলেন, জোটের বাস্তবতা তেমনভাবে তৈরি হয়নি৷ কারণ, নীতিগত ভাবে বিরাট অংশের সভ্য তা সমর্থন করেননা৷ সে কারণেই জনগণের মধ্যে ঐক্য স্থাপনকেই প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে রাজ্য-দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকগুলিও তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top