News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন বোমা ফাটাল উত্তর কোরিয়া, কঁাপল মাটিও
Image

পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন বোমা ফাটাল উত্তর কোরিয়া, কঁাপল মাটিও

north koreaপিয়ংইয়ং ও সিওল, ৬ জানুয়ারি (হি.স.): পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন বোমা ফাটিয়েছে উত্তর কোরিয়া| বুধবার তারা এমনটাই দাবি করেছে| শুধু তাই নয়, সফল ভাবে এই পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছে তারা| এই দাবি যদি সত্যি হয়, তবে পারমাণবিক শক্তির দিক থেকে তারা চূড়ান্ত ধাপে পৌঁছল| এদিকে, ভূগর্ভে হাইড্রোজেন বোমা ফাটানোয় ভূমিকম্পও হয়েছে| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১| কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি| দক্ষিণ কোরিয়া পর্যন্ত ভূমিকম্পের কাঁপুনি টের পাওয়া গিয়েছে| যদিও তার দাপট ছিল অনেকটাই কম|
পারমাণবিক বোমে পরমাণুর বিয়োজন ঘটানো হয়| আর হাইড্রোজেন বোমে দুটি হাইড্রোজেন পরমাণুকে জুড়ে দেওয়া হয়| তার ফলে তৈরি হয় হিলিয়াম| এই প্রক্রিয়ায় প্রচুর তাপশক্তি উত্পন্ন হয়| যা সাধারণ পারমাণবিক বোমের থেকে বহুগুণ বেশি|
উত্তর কোরীয় নেতা কিম জং-উন ব্যক্তিগত ভাবে এই পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন| আর দুদিন পরেই তাঁর জন্মদিন| তার আগে এমন পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হওয়ায় তিনি খুশি বলে সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে| তারা আরও জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষা সম্পূর্ণ ভাবেই সে দেশের প্রযুক্তি নির্ভর| এমনকী, ওই প্রকল্পে দেশের বিজ্ঞানীরাই কাজ করেছেন| এই খবর প্রকাশ্যে আসার পরেই আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে যায়| উত্তর কোরিয়ার দাবি সত্যি কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়| আমেরিকা যদিও এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top