News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সফরে কেন্দ্রীয় মন্ত্রী, পূর্বোত্তরে পৃথক শিল্পনীতি পুনরায় চালুর দাবী জানালেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সফরে কেন্দ্রীয় মন্ত্রী, পূর্বোত্তরে পৃথক শিল্পনীতি পুনরায় চালুর দাবী জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য যে পৃথক শিল্প নীতি প্রত্যাহার করা হয়েছে তা পুনরায় চালু করার দাবি জানিয়েছে  রাজ্য সরকার৷ মঙ্গলবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমণ রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তাঁর কাছে এই দাবি জানানো হয়েছে৷ মূলত, শিল্পনীতি প্রত্যাহার করে নেওয়ায় ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বলে কেন্দ্রীয় মন্ত্রীকে জানান DSC_6724মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, এই অঞ্চলের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে এনইআইআইপিপি (নর্থইস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনভেস্টম্যান্ট প্রমোশন পলিসি) অতিসত্বর চালু করা আবশ্যিক৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন দাবি সম্পর্কে  আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এদিন এই বৈঠকে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তীও উপস্থিত ছিলেন৷
তিনি আরো জানান, রাজ্য আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত করার বিষয়ে কেন্দ্রীয় সহায়তার আর্জি রেখেছে৷ পাশাপাশি আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে অতিসত্বর রূপান্তরের দাবি জানিয়েছে৷ তাতে বাংলাদেশ ও মায়ানমারের সাথে বিমানপথে যোগাযোগ সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছেন৷ এদিন বৈঠকে শ্রীমতী সীতারমণ মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এবিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সাথে আলোচনা করবেন৷
এদিকে, চতুদর্শ অর্থ কমিশন যে অর্থ বরাদ্দ করেছে তাতে রাজ্যের প্রত্যাশা পূরণ হয়নি বলে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন৷ রাজ্যের শিল্প ও বাণিজ্যক্ষেত্রে উন্নয়নে কেন্দ্রীয় সরকার যাতে অর্থ বরাদ্দ সঠিকভাবে করে সে বিষয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে রাজ্য৷ এদিকে, মিথেন গ্যাস ব্যবহার করে সার কারখানা গঠন করার বিষয়েও তাঁর হস্তক্ষেপ দাবি করেছে রাজ্য  সরকার৷
এদিন, কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লি ফিরে গিয়ে রাজ্যের সমস্ত দাবি দাওয়া সংশ্লিষ্ট মন্ত্রকের গোচরে নেবেন৷ রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকার যাতে আরো আন্তরিকতার সাথে সমস্ত বিষয় খতিয়ে দেখেন সে বিষয়েও তিনি সুপারিশ করবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top