News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের পাঁচটি জেলার অ্যাডহক সভাপতির নাম ঘোষণা তৃণমূলের, ডিমা হাসাওয়ে আচিং জেমি
Image

অসমের পাঁচটি জেলার অ্যাডহক সভাপতির নাম ঘোষণা তৃণমূলের, ডিমা হাসাওয়ে আচিং জেমি

হাফলং (অসম), ২০ আগস্ট (হি.স.) : অসমের পাঁচটি জেলার অ্যাডহক সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গোলাঘাট, তামুলপুর, দক্ষিণ শালমারা-মানকাচর, ডিমা হাসাও এবং বাকসা, এই পাঁচ জেলার অ্যাডহক সভাপতির নাম আজ শনিবার ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

ডিমা হাসাও জেলার তৃণমূল কংগ্রেসের অ্যাডহক সভাপতি হিসেবে আচিং জেমির নাম ঘোষণা করা হয়েছে। তাছাড়া গোলাঘাট জেলার সভাপতি তনয়জ্যোতি বাইলুং, তামুলপুর জেলার সভাপতি গৌরীশঙ্কর শরণিয়া, দক্ষিণ শালমারা-মানকাচর জেলার সভাপতি আবু সালেহ মহম্মদ জাহাঙ্গির এবং বাকসা জেলার সভাপতি হিসেবে কিশোর রায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল।

এদিকে ডিমা হাসাও জেলার তৃণমূল কংগ্রেসের অ্যাডহক সভাপতি হিসেবে নিযুক্তি পেয়ে আচিং জেমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব, অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল তাঁকে সভাপতি পদে নিযুক্তি দেওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই এবার দলের স্বার্থে সবাইকে নিয়ে একজোট হয়ে কাজ করে যাবেন।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top