News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি সবসময় জোট রাজনীতির আদর্শ মেনে চলে” : গিরিরাজ সিং
Image

বিজেপি সবসময় জোট রাজনীতির আদর্শ মেনে চলে” : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): “বিজেপি সবসময় জোট রাজনীতির আদর্শ মেনে চলে।” মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। এরপরই জোট রাজনীতীর কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং ।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সিদ্ধান্তটা নীতীশ কুমারের। তবে, আমরা সবসময় জোট রাজনীতির ধর্ম অনুসরণ করেছি। জোটকে মর্যাদা দিয়েছি। তিনি আরও উল্লেখ করেন, বিজেপির হাতে ছিল ৬৩ জন বিধায়ক আর জেডিইউ-র কাছে ছিল ৩৬ জন। তারপরও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়েছিল।

নীতীশের ঘনিষ্ঠ মহলের দাবি, মহারাষ্ট্রে বিজেপি যা করেছে, তা ভালভাবে নেননি নীতীশ কুমার। উদ্ধব ঠাকরের সরকারকে ফেলে দেওয়ার ঘটনা নাকি অস্বস্তি বাড়িয়েছিল নীতীশ কুমারের। সেই সঙ্গে তাঁর উদ্বেগের কারণ ছিল অমিত শাহের প্রভাব। তাঁর ধারনা ছিল, নীতীসের মন্ত্রিসভায় ঘনিষ্ঠ লোকজনকে বসিয়ে আদতে অমিত শাহ সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। এ সব সমীকরণ থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। শেষ পর্যন্ত বিজেপির হাত ছাড়ার সিদ্ধান্তই নিলেন নীতীশ কুমার।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top