News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কৌশল নির্ধারণ করে ত্রিপুরায় ফিরলেন বিপ্লব
Image

কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কৌশল নির্ধারণ করে ত্রিপুরায় ফিরলেন বিপ্লব

আগরতলা, ১৩ জুন (হি. স.) : ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডার সাথে বৈঠক সেরে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরার ফেরার পথে বিমান বন্দরে দলের উপনির্বাচনে প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়-র সাথেও একপ্রস্থ আলোচনা সেরেছেন তিনি। ওই সময় সাথে ছিলেন বিজেপির ত্রিপুরার প্রভারী সাংসদ বিনোদ সোনকর।

সামাজিক মাধ্যমে বিপ্লব লেখেন, আজ ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনের প্রভারী তথা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়-র এবং বিজেপি ত্রিপুরার রাজ্য প্রভারী বিনোদ সোনকরের সঙ্গে নির্বাচনের রণকৌশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেবের পদত্যাগের পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে তাঁর। তবে, কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় সংগঠন মজবুত করার জন্য বিপ্লবের উপর অনেকটাই নির্ভরশীল তা বোঝা যাচ্ছে। সূত্রের খবর, উপনির্বাচনের প্রচারে নয়া কৌশল নিয়ে বিপ্লব এখন মাঠে দাপিয়ে বেড়াবেন। অবশ্যই, চারটি আসনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেবেন। কারণ, উপনির্বাচনে সামান্য ক্ষতি ২০২৩ বিধানসভা নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে, তা অস্বীকার করার সুযোগ রয়েছে বলে মনে হচ্ছে না। 

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top