News Flash

  • Home
  • বিদেশ
  • ডেনমার্ককে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
Image

ডেনমার্ককে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

মস্কো, ২ জুন (হি. স.) : এবার ডেনমার্কের গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। ডেনমার্ককে জানিয়েছিল, তাদের রুবলে গ্যাসের দাম দিতে হবে। কিন্তু ডেনমার্ক তাতে রাজি হয়নি। এরপরেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

সংস্থাটি জানিয়েছে, এখন তাদের কাছে যে পরিমাণ গ্যাস সঞ্চিত আছে, তাতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। তারা কোনোভাবেই রাশিয়ার দাবি মেনে নেবে না। অন্যদিকে রুশ গ্যাস সরবরাহ সংস্থাটি জানিয়েছে, সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত যে দেশগুলি ছিল, সেগুলি বাদ দিলে বাকি ইউরোপে তাদের গ্যাস সরবরাহ কমেছে প্রায় ২৭ শতাংশ। গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ক্রমশ গ্যাস সরবরাহ কমেছে বলে তারা জানিয়েছে। এরফলে তাদের বেশ খানিকটা ক্ষতির সম্মুখিন হতে হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। পোল্যান্ড, বুলগেরিয়ার মতো দেশে রাশিয়ার গ্যাস সম্পূর্ণ বন্ধ। ডেনমার্কেও এবার তারা গ্যাস দেয়া বন্ধ করল।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top