News Flash

  • Home
  • খেলা
  • Cricket : নাইডু ট্রফি : মূল পর্বে চালকের আসনে মধ্যপ্রদেশ, ব্যাকফুটে পাঞ্জাব
Image

Cricket : নাইডু ট্রফি : মূল পর্বে চালকের আসনে মধ্যপ্রদেশ, ব্যাকফুটে পাঞ্জাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। মূল পর্বের লড়াইয়ে পাঞ্জাব অনেকটাই চাপে রয়েছে। চালকের আসনে রয়েছে মধ্যপ্রদেশ। কর্নেল সি কে নাইডু মূল পর্বের খেলা চলছে। অন্যান্য ম্যাচগুলোতে মেঘালয় খেলছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। নাগাল্যান্ড – সিকিমের বিরুদ্ধে লড়ছে।গুজরাট – রাজস্থানের খেলা হচ্ছে আহমেদাবাদের মোতেরায়। উত্তর প্রদেশ ও বিদর্ভ খেলছে বদোদরায়। মুম্বাই এবং কর্ণাটক আহমেদাবাদের মোতেরায়। গুজরাটের বদোদরায় মতিবাগ ক্রিকেট গ্রাউন্ডের খেলায় দুটো দিন দখল করে নিয়েছে মধ্যপ্রদেশ। ক্রমশঃ ব্যাকফুটে রয়েছে পাঞ্জাব।

মঙ্গলবার ম্যাচ শুরুতে টস জিতে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। হর্স ও রাহুলের দুর্দান্ত জোড়া শতরানে অনেকটাই সমৃদ্ধ মধ্যপ্রদেশের স্কোর। দুদিনে মধ্যপ্রদেশ ১৭৯.৫ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৫০৯ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে ওপেনার হর্স গাওয়ালির ১৫১ রান, রাহুল বথামের অপরাজিত ১৩৫- এর পাশাপাশি রিতেশ শাক্যের ৫৭ রান এবং সুরজ সেনগারের ৫৩ রান যথেষ্ট উল্লেখযোগ্য। পাঞ্জাবের বোলারদের মধ্যে অভিনব শর্মা ৮০ রানের বিনিময়ে তিনটি এবং ইকজত সিং থিন্দ ও রোহিত কুমার দুটি করে উইকেট পেয়েছে। একইভাবে একটি করে উইকেট পেয়েছে শনভির সিং ও বিশ্ব প্রতাপ সিং। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনে পাঞ্জাব তাদের ব্যাটিং নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে। তবে পাঁচ শতাধিক রানকে তাড়া করে কতটুক এগুতে পারে, তাই এখন দেখার বিষয়। ক্রিকেট বিশেষজ্ঞ অনেকে আবার পাঞ্জাবকে ফলোঅনে খেলতে হবে বলেও অনুমান করে নিচ্ছেন। মধ্যপ্রদেশ চালকের আসনে থেকে অনেকটা দাপটের সঙ্গে লড়ছে বলে মনে হচ্ছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top