News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Congress : রাজ্যসভা নিৰ্বাচনে দলীয় হুইপ অমান্য, কংগ্ৰেস থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমেদ
Image

Congress : রাজ্যসভা নিৰ্বাচনে দলীয় হুইপ অমান্য, কংগ্ৰেস থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমেদ

গুয়াহাটি, ৩১ মার্চ (হি.স.) : রাজ্যসভা নিৰ্বাচনে দলীয় হুইপ অমান্য করায় কংগ্ৰেস থেকে বহিষ্কৃত করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদকে। তাঁকে কংগ্ৰেসের প্ৰাথমিক সদস্যপদ থেকেও বিতাড়িত করা হয়েছে।


সিদ্দেক আহমেদের বিরুদ্ধে রাজ্যসভার নিৰ্বাচনে কংগ্ৰেসের মুখ্য সচেতক ওয়াজেদ আলি চৌধুরীর জারিকৃত ‘থ্ৰি লাইন হুইপ’ ভঙ্গ করার অভিযোগ উঠেছে। প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি ভূপেনকুমার বরার অভিযোগ, দলের সিনিয়র নেতা বিধায়ক সিদ্দেক আহমেদ ইচ্ছাকৃতভাবে দলীয় নিৰ্দেশনা অমান্য করেছেন। তিনি সিদ্দেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন।


উল্লেখ্য, বহুবারের বিধায়ক সিদ্দেক আহমেদে ‘১’ সংখ্যা লেখার বদলে ইংরেজিতে ‘ওয়ান’ (ONE) বলে লিখেছিলেন। যার দরুন তাঁর ভোট বাতিল হয়ে যায়।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top