News Flash

  • Home
  • দিনের খবর
  • Russian Foreign Minister Sergei Lavrov : ইউক্রেন সংকটের মধ্যে ভারতে এলেন রুশ বিদেশমন্ত্রী
Image

Russian Foreign Minister Sergei Lavrov : ইউক্রেন সংকটের মধ্যে ভারতে এলেন রুশ বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতে প্রথম উচ্চ পর্যায়ের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় বলেন, “রাশিয়ান ফেডারেশনের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভকে স্বাগত জানাই যখন তিনি একটি আনুষ্ঠানিক সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন।”


বৃহস্পতিবার দু’দিনের সরকারি সফরে ল্যাভরভ ভারতে আসেন এবং শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা ও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। দুদিনের চিন সফর শেষে নয়াদিল্লি পৌঁছেছেন রুশ বিদেশমন্ত্রী।রাশিয়ার বিদেশমন্ত্রী এই সপ্তাহে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তান সংক্রান্ত দুটি বহুজাতিক বৈঠকও করেন।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top