News Flash

Image

Start : ফের চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস পরিষেবা

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : আবার চালু হতে চলেছে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা ।সূত্রের খবর ৩০ মার্চ বা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

করোনার কারণে ২০২০ সালের ১২ মার্চের পর থেকে এই বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার করোনা সংক্রমণ কমায় ফের এই পরিষেবা চালু করা হবে। কলকাতা-ঢাকা বাস পরিষেবায় যুক্ত শ্যামলী যাত্রী পরিবহন সংস্থার তরফে জানানো হয়েছে, ফের কলকাতা ও ঢাকা যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়া গিয়েছে। সূত্রের খবর ৩০ মার্চ বা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সরকারের থেকে অনুমতি নেওয়ার পর রাজ্য পরিবহন দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই ছাড়পত্র মিললেই দুই দেশের মধ্যে বাস পরিষেবা চালু হয়ে যাবে। প্রতিদিন সকাল সাতটায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়বে। শ্যামলী পরিবহনের তরফে কলকাতা থেকে সোম, বুধ, শুক্রবার করে বাস চালানো হবে। আর ঢাকা থেকে মঙ্গল, বৃহস্পতি, শনিবার করে কলকাতার উদ্দেশে সেটি রওনা দেবে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) কলকাতা থেকে মঙ্গল, বৃহস্পতি, শনিবার করে বাস চালাবে ও সোম, বুধ, শুক্রবার করে বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে। সপ্তাহে তিনদিন করে কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চলবে।

প্রসঙ্গত, কলকাতা-ঢাকার মধ্যে প্রথম বাস পরিষেবা চালু হয় ১৯৯৯ সালের ১৯ জুন। ২০১৫ সাল থেকে কলকাতা-আগরতলা রুটেও বাস চলছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top