News Flash

  • Home
  • প্রধান খবর
  • Attack : ফের রক্তাক্ত কাশ্মীর, বুদগামে জঙ্গি হামলায় পুলিশ অফিসারের মৃত্যু, আহত ১
Image

Attack : ফের রক্তাক্ত কাশ্মীর, বুদগামে জঙ্গি হামলায় পুলিশ অফিসারের মৃত্যু, আহত ১

বুদগাম, ২৭ মার্চ (হি.স.) : ফের কাশ্মীরে জঙ্গি হামলা। শনিবার রাতে বুদগাম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক পুলিশ আধিকারিক। গুরুতর আহত তাঁর ভাই। ঘটনার পরই ঘিরে ফেলা হয়েছে এলাকা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই ঘটনার পরে।

জানা গিয়েছে, নিহত এসপিওর নাম ইশফিক আহমেদ দার। তিনি ও তাঁর ভাই উমর আহমেদ দার বুদগামের ছাতাবাগের বাসিন্দা। গতকাল, শনিবার রাতের দিকে তাঁদের উপরে গুলি চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দ্রুত দু’জনকেই নিকটবর্তী এসকেআইএমএস বেমিনা শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইশফিককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। উমরের অবস্থা সংকটজনক। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top