News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CPIM : গত চার বছরে বাজারে ঋণের বোঝা বেড়েছে রাজ্য সরকারের বিরোধী দলনেতা
Image

CPIM : গত চার বছরে বাজারে ঋণের বোঝা বেড়েছে রাজ্য সরকারের বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ রাজ্য বিধানসভায় গৃহীত ২০২২-২৩ বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বৃহস্পতিবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন৷ তিনি বলেছেন, খোলা বাজার থেকে রাজ্য সরকারের ঋণের পরিমান বৃদ্ধি পেয়েছে৷ তিনি অভিযোগে করেছেন, যেভাবে ঋণ বেড়েছে তা সরকারী কোষাগারের উপর অতিরিক্ত বোঝা হবে৷


মানিক সরকার বলেন, ‘‘বামফ্রন্ট সরকার যখন বর্তমান সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছিল তখন বাজারের ঋণের পরিমাণ ছিল ৩,৪০০ কোটি টাকা এবং এখন তা ১০,৫০০ কোটি টাকা পর্যন্ত বেড়েছে৷ তাতে স্পষ্ট যে কীভাবে ঋণ বেড়েছে এবং ইঙ্গিতগুলি স্পষ্ট যে ঋণের বোঝা ধীরে ধীরে সরকারী কোষাগার খালি করবে’’৷


বিরোধী দলনেতা মানিক সরকার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য রাজ্য বাজেটকে ’ত্রিপুরার জনগণের স্বার্থের বিরুদ্ধে’ বলে অভিহিত করেছেন৷ তিনি বলেন, বাজেট তার উদ্দেশ্য পূরণ করছে না এবং সমাজের সর্বস্তরের মানুষ খালি হাতে পড়ে থাকবে৷ বর্তমান সরকারের পঞ্চম বাজেট আজ পাস হয়েছে৷ আমরা ভেবেছিলাম অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকার কিছু ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে৷ কিন্তু বাজেট পেশ হওয়ার পর সব আশা-আকাঙ্খাই বৃথা হয়ে গিয়েছে বলে দাবি করেন মানিক সরকার৷ তিনি বলেন, সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত৷ সরকার জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ৷


বাজেটে কিছু বাদ দেওয়া পয়েন্ট উল্লেখ করে মানিক সরকার বলেন, দৈনিক মজুরির উপর নির্ভরশীল সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষদের বাজেটে কোনো স্থান নেই৷ পূর্ববর্তী বাম সরকার এমজিএনরেগা অনুসরণ করে টুয়েপ স্কিম চালু করেছিল যা জনসাধারণের হাতে অর্থের প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ এটি গ্রামীণ ও শহুরে অর্থনীতিকে উন্নতি করতে সাহায্য করেছে৷ কিন্তু দুর্ভাগ্যবশত এবারের বাজেটে এ বিষয়ে কোনো দিকনির্দেশনা দেখা যাচ্ছে না৷


কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, শাসক দল বড় বড় দাবি করলেও সরকার গঠনের পর একটি প্রতিশ্রুতিও পূরণ হয়নি৷ বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগের প্রতিফলন নেই৷ আজকের যুবকদের সরকারি খাতে চাকরির প্রয়োজন, কিন্তু আমরা সরকারের কোন উদ্যোগই দেখছি না৷

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top