News Flash

Image

Arrested : গ্রেফতার সিআরপিএফ জওয়ানের চার লক্ষ টাকা ছিনতাইকারী দুই দুষ্কৃতী

গুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার দদরায় সিআরপিএফ জওয়ানের হাত থেকে চার লক্ষ টাকা ছিনতাইকারী দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। কামরূপের পুলিশ সুপার হিতেশ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্ৰেফতার করা হয়েছে বিহারের দুই বাসিন্দা চুনু দাস এবং জিমি যাদবকে।


আজ মঙ্গলবার পুলিশ সুপার হিতেশ রায় জানান, গত ২২ ফেব্ৰুয়ারি কামরূপের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দদরা শাখা থেকে পত্নীকে সঙ্গে নিয়ে নগদ চার (৪) লক্ষ টাকা তুলেছিলেন সিআরপিএফের জনৈক জওয়ান। ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে আসার পর পালসার বাইকে চড়ে এই দুই ডাকাত সিআরপিএফ জওয়ানের স্ত্রীর হাত থেকে ঝাপটা মেরে চার লক্ষ টাকা ভরতি ব্যাগটি ছিনতাই করে চম্পট দিয়েছিল।


ঘটনাস্থলে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছিল সমগ্ৰ ছিনতাইয়ের দৃশ্য। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিজে ডাকাতদের ধরতে পুলিশ সুপার হিতেশ রায় মনিটরিং করছিলেন। আজ তাদের পাকড়াও করে মারাথান জেরা তাঁরা করছেন বলে জানান এসপি হিতেশ রায়।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top