News Flash

  • Home
  • খেলা
  • Deepika Pallikal : ৪ বছর পর স্কোয়াশে ফিরছেন দীপিকা পাল্লিকাল
Image

Deepika Pallikal : ৪ বছর পর স্কোয়াশে ফিরছেন দীপিকা পাল্লিকাল

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : চার বছর পর আবার কোর্টে ফিরছেন ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনাজয়ী দীপিকা পাল্লিকাল । কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসে খেলার লক্ষ্য নিয়ে দীপিকা তিন মাস কড়া ট্রেনিং করছেন। স্কোয়াস তারকা নিজেকে নতুন করে ফিরে পেতে মরিয়া।

মা হওয়ার জন্য চারটে বছর ‘ছুটি’ নিয়েছিলেন পেশাগত দুনিয়া থেকে। যমজ সন্তানের মা হয়েছেন বছর দুয়েক আগে। মাতৃত্বের কারণেই এতদিন নিজেকে সময় দিতে পারেননি। চার বছর পর আবার কোর্টে ফিরছেন ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনাজয়ী দীপিকা পাল্লিকাল । যখন কোর্ট থেকে সরে গিয়েছিলেন, তখন বিশ্ব ব়্যাঙ্কিং ছিল ২০। তবে ক্রিকেটার দীনেশ কার্তিকের স্ত্রীর কোর্টে ফিরে আসাটা সহজ ছিল না। কিন্তু কঠিন কাজটাই আবার করে দেখাতে চাইছেন দীপিকা। কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসে খেলার লক্ষ্য নিয়ে তিন মাস কড়া ট্রেনিং করছেন ৩১ বছরের দীপিকা।

তাঁর কথায়, ‘মা হওয়ার পাশাপাশি পেশাদার অ্যাথলিট হওয়াটা খুব কঠিন কাজ। কিন্তু ওই কঠিন ব্যাপারটাতে জোর দিতে চাই না। বাচ্চাদের ঘুম পাড়ানোটা সবচেয়ে কঠিন কাজ। বিশেষ করে যমজ হলে তো কথাই নেই। তার উপর আমার স্বামীও অ্যাথলিট হওয়ায় সব সময় হয় ট্রেনিং করছে কিংবা খেলছে। সেই কারণেই প্রচুর দায়িত্ব আমার কাঁধে রয়েছে। তার পরও কিন্তু আমি সকাল-বিকেল ট্রেনিং করতে যাই। ঠিক আগের মতোই। তাই বাড়তি দায়িত্বগুলো কখনওই বাড়তি বলে মনে হয় না। খেলা আর পরিবার আমাকে আনন্দ দেয়।’

এপ্রিলে গ্লাসগো বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোৎস্না চিনাপ্পার সঙ্গে দেখা যাবে দীপিকাকে। এশিয়ান গেমসের পর পেশাদার সার্কিটে পা দেবেন তিনি। তবে নতুন করে ভারতীয় টিমে ফিরে আসাটা নির্ভর করবে তাঁর পারফরম্যান্সের উপর। যদি নিজের সেরাটা আবার দিতে পারেন, তা হলে ভারতীয় টিমে ফিরতে সমস্যা হবে না।

২০১৮ সালে কোর্ট থেকে সরে যাওয়া নিয়ে দীপিকা বলেছেন, ‘অনেক কারণে আমি নিজেকে কোর্ট থেকে সরিয়ে নিয়েছিলাম। খেলায় কোথাও একটা নতুনত্ব খুঁজে পাচ্ছিলাম না। একই ধারায় এগোচ্ছিলাম। এমন একটা জায়গায় ছিলাম, যেটা মানতে পারছিলাম না। পরিবার শুরু করতে চাইছিলাম, এটাও একটা কারণ। সেই সঙ্গে একটু অন্য রকম কিছু করতে চাইছিলাম। সেই ১০ বছর বয়স থেকে স্কোয়াশ খেলেছি। তার বাইরে এত বছরে কিছুই তো করিনি। কিন্তু সেই স্কোয়াসে যখন মন বসছিল না, তখন ছুটি নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।’

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top