News Flash

  • Home
  • খেলা
  • পেশোয়ার হত্যাকাণ্ডে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব সুপ্রিম কোর্টের
Image

পেশোয়ার হত্যাকাণ্ডে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব সুপ্রিম কোর্টের

ইসলামাবাদ, ১০ নভেম্বর (হি.স) : এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করল পাকিস্তান সুপ্রিম কোর্ট। পেশোয়ার আর্মি স্কুলে জঙ্গি হামলার ঘটনা যেখানে মৃত্যু হয়েছিল প্রায় ১৫০ জনের, এই মামলায় বুধবার তাঁকে তলব করেছে সুপ্রিম কোর্ট। আজ সাড়ে ১১টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল ইমরানকে।এই মামলা চলাকালীন অ্যাটর্নি জেনারেল আদালতের থেকে কিছু সময় চায় । কিন্তু সরকারি আইনজীবীর এই মন্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। আদালত জানায়, প্রধানমন্ত্রীকে আদালতে উপস্থিত হতেই হবে। আর্মি পাবলিক স্কুলে আতঙ্কবাদী হামলার ঘটনায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছিলেন, এদিন তাঁদের বাবা-মা শুনানি চলাকালীন উপস্থিত ছিলেন আদালতে।

উল্লেখ্য, ২০১৪ সালে ডিসেম্বর মাসে তেহরিক-ই-তালিবান কিছু জঙ্গি পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা করে। নির্মমভাবে গুলি চালানো হয় স্কুলের পড়ুয়া এবং কর্মরতদের উপর। ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু। পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারপতি গুলজার আহমেদ, কাজি মহম্মদ আমিন এবং বিচারপতি ইজাজুল আহসান এর বেঞ্চ এদিন ইমরান খানকে তলব করে। কিন্তু তার দুই ঘণ্টা পরে তিনি আদালতে পৌঁছন। এরপরেই আবার এই মামলার শুনানি শুরু হয়েছে। এদিন বিচারপতি আহসান বলেন, ‘আর্মি পাবলিক স্কুলের ঘটনায় যে অভিভাবকরা সন্তানদের হারিয়েছেন তাঁদের সুন্তুষ্টি প্রয়োজন।’এদিন শুনানি শুরুর পরেই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খানকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী কি আদালতে পৌঁছেছেন। এর জবাবে তিনি জানান, আদালত যে প্রধানমন্ত্রী তলব করেছে সেই নোটিশ এখনও তাঁকে দেওয়া হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবেন। এরপরেই উষ্মা প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ বিষয়টি কেন এত হালকাভাবে নেওয়া হল?’

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top