নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): ভারতে ১০৭.৬৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষ ৯০ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,০৭,৬৩,১৪,৪৪০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩০ লক্ষ ৯০ হাজার ৯২০ জনকে।
ভারতে ৬১.২৩-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ নভেম্বর সারা দিনে ভারতে ১০,৬৭,৯১৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬১,২৩,৪৬,৭৬৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১০,৬৭,৯১৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন।

ভারতে ১০৭.৬৩-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ১০.৬৭-লক্ষাধিক নমুনা টেস্ট
Releated Posts
আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কেউ আর বাংলাদেশে নিরাপদ নন, অভিযোগ দলের
ঢাকা, ২০ মে (আইএএনএস): বাংলাদেশে ২০২৬ সালজুড়ে দলীয় নেতা-কর্মী এবং তাঁদের পরিবারের উপর লক্ষ্য করে হামলার ঘটনা অব্যাহত…
রোমে ইতালির প্রেসিডেন্ট মাত্তারেলার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির, ভারত-ইতালি সম্পর্ক আরও জোরদারে জোর
রোম, ২০ মে (আইএএনএস): ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা-র সঙ্গে বুধবার রোমে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে…
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, সন্দেহভাজন মৃতের সংখ্যা ১৩০ ছাড়াল
কিনশাসা, ১৯ মে (আইএএনএস): গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে এখনও পর্যন্ত ১৩১…
মোদীর ইউরোপ কূটনীতিতে ভারতের প্রযুক্তি ও ভূ-কৌশলগত লাভের সম্ভাবনা
নয়াদিল্লি, ১৯ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সাম্প্রতিক নেদারল্যান্ডস ও সুইডেন সফরকে ভারতের বৃহত্তর ইউরোপ-কেন্দ্রিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ…

















