News Flash

  • Home
  • Uncategorized
  • Suffering from corona : করোনায় আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর, বাড়িতেই নিভৃতবাসে
Image

Suffering from corona : করোনায় আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর, বাড়িতেই নিভৃতবাসে

মুম্বই, ৩১ অক্টোবর (হি.স) : বি-টাউনে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। নিজের অসুস্থতার খবর টুইট করে জানিয়েছেন অভিনেত্রী। আপাতত তিনি খানিকটা সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। চিকিৎসা চলছে পাশাপাশি। সাম্প্রতিককালে যাঁরাই অভিনেত্রীর সংস্পর্শে এসেছিলেন, সকলকেই করোনা পরীক্ষা করার পরামর্শ দিলেন তিনি।

রবিবার একটি ছোট্ট টুইট করে ঊর্মিলা লিখেছেন, ‘আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি শারীরিকভাবে মোটামুটি সুস্থই আছি। আপাতত বাড়িতে নিভৃতবাসে রয়েছি। গত কয়েকদিনে আমার সঙ্গে যাঁদের সাক্ষাৎ হয়েছে, সুরক্ষার জন্য তাঁরা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি কাটান।’ ঊর্মিলার টুইটের পর উদ্বিগ্ন অনুরাগীদের মত বলিউডের অন্যান্য সহকর্মীরা।


কিছুদিন আগেই অভিনেত্রী শাবানা আজমি আয়োজিত একটি গেট টুগেদারে দেখা গিয়েছিল ঊর্মিলাকে। সেই পার্টিতে বলিউডের আরও পরিচিত মুখেরা ছিলেন। ইনস্টাগ্রামে কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন শাবানা। সেখানে গোলাপি সিল্কের শাড়ি, সঙ্গে বেগুনি ব্লাউজে মোহময়ী রূপে দেখা গিয়েছিল ঊর্মিলাকে। সঙ্গে ছিলেন অভিনেতা অনিল কাপুর। অভিনেত্রীর করোনা আক্রান্তের খবরে উদ্বিগ্ন তাঁরাও। বলিউড সূত্রে খবর সুস্থ আছেন ওই পার্টিতে উপস্থিত বাকি সকলেই।তবে উৎসবের মরশুমে ফের করোনা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top