News Flash

  • Home
  • Uncategorized
  • Homage to Sardar Vallabhbhai Patel : সর্দার বল্লভভাই প্যাটেল-র ১৪৬ তম জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলী
Image

Homage to Sardar Vallabhbhai Patel : সর্দার বল্লভভাই প্যাটেল-র ১৪৬ তম জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলী

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স) : আজ সর্দার বল্লভভাই প্যাটেল-র ১৪৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর কর্মজীবন এবং দেশের জন্য আত্মত্যাগের কথা উল্লেখ করে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সর্দার বল্লভভাই প্যাটেল-র জন্মদিন উপলক্ষে ২০১৪ সালের এই দিনটি দেশব্যাপী জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয়।

এদিন টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল-র প্রতি আমার শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন দেশের ঐক্যের এক প্রতীক। দেশবাসী তাঁর কর্মসংস্কৃতি এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগের কথা চিরকাল মনে রাখবে। এছাড়া এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে স্মরণ করে জাতীয় একতা দিবস দেশজুড়ে পালন করা হয়। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, হরদীপ সিং পুরি, পীয়ুষ গোয়েল সর্দার প্যাটেল-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top