News Flash

  • Home
  • Uncategorized
  • বুথমুখী ভোটাররা, পশ্চিমবঙ্গ-সহ দেশে ৩ লোকসভা ও ৩০ বিধানসভাতে ভোটগ্রহণ
Image

বুথমুখী ভোটাররা, পশ্চিমবঙ্গ-সহ দেশে ৩ লোকসভা ও ৩০ বিধানসভাতে ভোটগ্রহণ

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা কেন্দ্র-সহ শনিবার ভোটগ্রহণ চলছে দেশের ১৫ রাজ্যের ৩টি লোকসভা এবং ৩০টি বিধানসভা আসনে। মধ্যপ্রদেশের খণ্ডওয়া, হিমাচল প্রদেশের মান্ডি এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির একমাত্র লোকসভা আসনে উপনির্বাচন হচ্ছে ওই তিন কেন্দ্রের বিজেপি সাংসদদের মৃত্যুর কারণে। মান্ডি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হলেন হিমাচলের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা প্রাক্তন সাংসদ প্রতিভা। দাদরা ও নগর হাভেলিতে বিজেপি-র পাশাপাশি লড়াইয়ে রয়েছে কংগ্রেস এবং শিবসেনা।

পশ্চিমবঙ্গের চারটি, অসমের ৫টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মেঘালয়, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশের ৩টি করে, রাজস্থান, কর্নাটক ও বিহারের ২টি করে এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র, হরিয়ানা, মিজোরাম, নাগাল্যান্ড ও অন্ধ্রপ্রদেশের ১টি করে আসনে উপনির্বাচন হচ্ছে এই পর্যায়ে। অসমে এ বার এইউডিএফ-এর সঙ্গ ছেড়ে একক ভাবে লড়ছে কংগ্রেস। বিহারের দু’টি আসনেও লালুর দল আরজেডি-র বিরুদ্ধে লড়ছেন সোনিয়ার দলের প্রার্থীরা। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা আসনের সঙ্গেই ওই কেন্দ্রগুলিতেও ভোট গণনা হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top