News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার
Image

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর চাঁদা আদায় নিয়েও গুরুতর অভিযোগ তুললেন ৫৩-কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা। প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মী ও আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায়ের অভিযোগ তুলে সরাসরি মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, কৈলাশহরপুরে প্রতি বছর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয় এবং সেখানে বড় পুজোর আয়োজন হয়। সাধারণ মানুষও সেই পুজোয় অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন। কিন্তু সম্প্রতি তাঁর কাছে এই পুজোকে কেন্দ্র করে চাঁদা আদায়ের বিষয়ে একটি গুরুতর অভিযোগ এসেছে বলে দাবি করেন তিনি।

বিধায়কের বক্তব্য অনুযায়ী, মহকুমা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর দাবি, বিভিন্ন দফতরকে অর্থ দেওয়ার জন্য ‘প্রেসারাইজ’ করা হচ্ছে এবং কর্মীদের কাছেও নির্দিষ্ট অঙ্কের টাকা চাওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রত্যেক কর্মচারীকে দুই হাজার টাকা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দফতরের জন্য পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলেও তাঁর কাছে খবর এসেছে বলে দাবি করেন বিধায়ক।

এই ধরনের চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের অভিযোগকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন বিরজিৎ সিনহা। তাঁর বক্তব্য, প্রশাসনের কর্মী-আধিকারিকদের উপর এভাবে চাপ সৃষ্টি করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতিবছর ওই পুজোয় উপস্থিত হন এবং মণ্ডপ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাই গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনছেন। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে চাঁদা আদায়ের নামে যে ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, তা সাধারণ মানুষের সহ্যের সীমা অতিক্রম করছে।

Releated Posts

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি নেতার দোকান, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আগরতলা, ৭ অক্টোবর: সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির এক সক্রিয় সদস্য। অভিযোগ, সোনামুড়া গোমতী নদীর…

ByByReshmi Debnath Oct 7, 2026

উদয়পুরে বিজেপির সেবা জ্যোতি পদযাত্রা, উন্নয়নমূলক প্রকল্পের প্রচার

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে বুধবার উদয়পুরে…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

বছরের পর বছর বেহাল রাস্তা, অবশেষে মিলল পাকা রাস্তা

আগরতলা, ৭ অক্টোবর: দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেলেন আমবাসা পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়

আগরতলা, ৭ অক্টোবর: দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

সোনামুড়ায় পুলিশের টহল অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩৬.৫০ লক্ষ টাকা

সোনামুড়া, ৭ অক্টোবর:  সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ।…

ByByReshmi Debnath Oct 7, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি দ্রুত গ্রহণের আহ্বান ভারতের, পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে ধরলেন বিপ্লব

রাষ্ট্রসঙ্ঘ, ৭ অক্টোবর (আইএএনএস): আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রস্তাবিত ‘কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম’ (সিসিআইটি) দ্রুত গ্রহণের আহ্বান জানাল…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

Leave a Reply

Scroll to Top