News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে বিজেপির সেবা জ্যোতি পদযাত্রা, উন্নয়নমূলক প্রকল্পের প্রচার
Image

উদয়পুরে বিজেপির সেবা জ্যোতি পদযাত্রা, উন্নয়নমূলক প্রকল্পের প্রচার

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে বুধবার উদয়পুরে ‘সেবা জ্যোতি পদযাত্রা’ আয়োজন করল বিজেপি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সাধারণ মানুষের কাছে প্রার্থনার আবেদন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় বলেন, তৃণমূল স্তরে উন্নয়ন ও জনসেবার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দেশজুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আশীর্বাদ ও শুভকামনার প্রতীক হিসেবে প্রদীপ প্রজ্বলনের কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অভিষেক দেবরায় বলেন, গোমতী জেলার আর্থ-সামাজিক ক্ষেত্রে একাধিক বড় প্রকল্প পরিবর্তন আনতে চলেছে। প্রস্তাবিত প্রায় ১০০ কোটি টাকার ‘৫১ পীঠ’ প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এর ফলে স্থানীয় মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগও তৈরি হবে বলে দাবি করেন তিনি।

মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়নের কথাও তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। প্রসাদ প্রকল্পের আওতায় মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের ফলে সেখানে পর্যটক ও পুণ্যার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, আগে যেখানে প্রতিদিন প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার মানুষ মন্দিরে আসতেন, বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজারে পৌঁছেছে। এর ফলে পর্যটন ও তীর্থযাত্রা নির্ভর ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি জানান।

এছাড়াও আসন্ন আয়ুর্বেদিক কলেজ এবং আগরতলা বিমানবন্দর থেকে মাতাবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক চার লেন করার প্রস্তাবের কথা উল্লেখ করেন অভিষেক দেবরায়। তিনি জানান, ওই সড়ক প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর তৈরির কাজ চলছে এবং শীঘ্রই তা সম্পন্ন হবে।

তিনি বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণ এবং জনজাতি সম্প্রদায়ের জন্য পিএম-জনমন-এর মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে রাজ্যে একাধিক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এর ফলে ত্রিপুরার নতুন পরিচয় তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ‘সেবা জ্যোতি পদযাত্রা’কে শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে দেখা উচিত নয়। জনসেবা, সামাজিক কল্যাণ, দেশপ্রেম এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে জনজীবনে ২৫ বছর পূর্ণ করেছেন। এই সময়কালে দরিদ্র পরিবার, কৃষক, শ্রমিক, মহিলা, যুবসমাজ ও প্রবীণদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

আবাসন, শৌচালয়, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার মতো ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন।

২০১৪ সালের আগে এবং ত্রিপুরায় ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের তুলনামূলক চিত্রও তুলে ধরেন প্রণজিৎ সিংহ রায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলকে প্রার্থনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের আশীর্বাদ ও উৎসাহ প্রধানমন্ত্রীকে দেশসেবার কাজে আরও এগিয়ে যেতে শক্তি জোগাবে।

Releated Posts

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর…

ByByReshmi Debnath Oct 7, 2026

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি নেতার দোকান, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আগরতলা, ৭ অক্টোবর: সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির এক সক্রিয় সদস্য। অভিযোগ, সোনামুড়া গোমতী নদীর…

ByByReshmi Debnath Oct 7, 2026

বছরের পর বছর বেহাল রাস্তা, অবশেষে মিলল পাকা রাস্তা

আগরতলা, ৭ অক্টোবর: দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেলেন আমবাসা পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়

আগরতলা, ৭ অক্টোবর: দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

Leave a Reply

Scroll to Top