News Flash

  • Home
  • Uncategorized
  • Negative report is mandatory : রাজ্যে ঢুকতে হলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, আজ থেকে কার্যকর
Image

Negative report is mandatory : রাজ্যে ঢুকতে হলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ বহি:রাজ্য থেকে রাজ্যে ঢুকতে গেলে ৪৮ ঘন্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ তবে, ওই রিপোর্ট না থাকলে যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করে বাড়ি যাওয়ার ছাড়পত্র মিলবে৷


কেরালা, হিমাচল প্রদেশ, সিকিম, মণিপুর, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, অরুনাচল প্রদেশ এবং নাগাল্যান্ড থেকে আসা যাত্রীদের ৪৮ ঘন্টার কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ তাঁদের আরটিপিসিআর, ট্রুনেট অথবা সিবিনেট-র নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ ৩০ অক্টোবর থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে৷ স্বাস্থ্য দফতরের অধিকর্তা আজ রাজ্যের আটটি জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ওই সিদ্ধান্ত কার্যকরে অবগত করেছেন৷


হঠাৎ করে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেয়ার খবর ছড়িয়ে পড়তেই জনমনে নতুন করে করোনার ভীতি সঞ্চার হয়েছে৷ কি কারণে প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়েও স্পষ্ট কিছুর হদিশ পাওয়া যায়নি৷


এদিকে, ত্রিপুরায় ফের কোভিডের টিকাকরণে বিশেষ অভিযান চালাবে স্বাস্থ্য দফতর৷ আগামী ১ থেকে ৩ নভেম্বর সারা ত্রিপুরায় টিকাকরণে বিশেষ অভিযান চালানো হবে৷ তাতে প্রতি দিন ২ লক্ষ ৭৯ হাজার ৯১৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বর্তমানে কোভিডের টিকা মজুত রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৬০টি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top