News Flash

  • Home
  • বাণিজ্য
  • One person was killed : বাইখোরায় যান দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত
Image

One person was killed : বাইখোরায় যান দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমর বাইখোরা থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম মনির উদ্দিন মিয়া৷
রাজ্যে পথদুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে প্রাণহানির ঘটনা ঘটে চলেছে৷ মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার শান্তিরবাজার এর বাইখোরা এলাকায় একটি দ্রুতগামী কমান্ডার জীপের ধাক্কায় ছিটকে পড়ে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা কমান্ডার জিপকে আটক করেন৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷


দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে আহত মনির উদ্দিন মিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে জরুরী ভিত্তিতে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মনির উদ্দিন মিয়া নামে ওই ব্যক্তি৷


তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ স্থানীয়রা জানিয়েছেন কমান্ডার জীপ চালক এর অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কম আটটার দিকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে৷

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top