News Flash

  • Home
  • Uncategorized
  • Body of a missing person was recovered : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়ার জঙ্গলে
Image

Body of a missing person was recovered : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়ার জঙ্গলে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর৷৷ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে কোটা তেলিয়ামুড়া এলাকায়৷ মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃত ব্যক্তির নাম হরলাল দাস৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হওয়ায়বাড়ি এলাকায়৷ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার পশ্চিম হাওয়াই বাড়ি সেগুন বাগান এলাকায়, রবিবার সকালে৷
তেলিয়ামুড়া থানারপুল পুলিশ খবর দিয়ে জানায় পশ্চিম হাওয়াই বাড়ি এলাকার বাসিন্দা হীরালাল দাস দীর্ঘ প্রায় কয়েক বছর যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন৷ শনিবার সকালে হীরালাল তার স্ত্রী এবং পার্শবর্তী বাড়ির এক মহিলাকে নিয়ে বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে সেগুন বাগান জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে৷ তখন পার্শবর্তী বাড়ির মহিলা এবং তার স্ত্রী আচমকাই প্রত্যক্ষ করে যে হীরালাল এর পকেট এ কোন কিছুর একটা ছোট্ট বোতল রয়েছে৷


প্রাথমিকভাবে তাদের সন্দেহ হয় এটি বিষের বোতল৷ তখন অনেক চেষ্টা করেও হীরালালের স্ত্রী এবং অপর ওই মহিলা হীরালালের কাছ থেকে ওই ছোট্ট বোতলটি নিতে পারেনি৷ এবং সে ওই ছোট্ট বোতলে থাকা তরল জাতীয় পদার্থ পান করে৷ তবে পরিবার-পরিজনসহ এলাকাবাসীদের প্রাথমিক অনুমান ওই ছোট্ট বোতলে বিষ ছিল৷ পরবর্তীতে হীরালাল ওই জঙ্গলে লুকিয়ে পড়ে৷ কিন্তু অনেক খোঁজাখুঁজি করে হীরালালকে পাওয়া যায়নি৷ পরে শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানায় লিখিতভাবে হীরালাল নিখোঁজের সংবাদটি জানানো হয়৷ রবিবার সকালে পুনরায় গ্রামবাসীসহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর হীরালালের মৃতদেহ খুঁজে পায় বাড়ির থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরের সেগুন বাগানের জঙ্গলে৷খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে পুলিশ হীরালালের মৃত্যু যে স্থানে হয়েছিল সেখানে পৌঁছায় নি৷ পুলিশ গ্রামবাসী সহ পরিবারের লোকজনদের জানায় তারা যেনমৃতদেহ উদ্ধার করে হীরালাল এর বাড়ির সামনে নিয়ে আসে, এমনটাই অভিযোগ গ্রামবাসীসহ পরিবারের লোকজনদের৷ শেষমেষ বাধ্য হয়ে স্থানীয় গ্রামবাসী সহ পরিবারের লোকজন হীরালালের মৃতদেহ সেগুনবাগান গভীর জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসে হীরালালের বাড়ির সামনে৷ সেখান থেকে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া পুরপরিষদের গাড়িতে করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়৷ ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়৷ তবে কি হীরালাল দাসের অস্বাভাবিক মৃত্যুতে আসলেই কোন রহস্য জড়িত রয়েছে কিনা তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top