News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Another car crashed : হাওয়াইবাড়িতে তৃণমূলের সভায় আরও একটি গাড়ি খতম, সংঘর্ষে গুরুতর আহত দুই হাসপাতালে
Image

Another car crashed : হাওয়াইবাড়িতে তৃণমূলের সভায় আরও একটি গাড়ি খতম, সংঘর্ষে গুরুতর আহত দুই হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর৷৷ পুর ও নগর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ নানা জায়গায় রাজনৈতিক দলগুলির তরফ থেকে সভা, জমায়েত, যোগদান সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে৷ এসবরে মধ্যেই রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে৷ ভয়ের আবহের সৃষ্টি হচ্ছে৷ শুক্রবারের পর রবিবার তৃণমূলের সভা চলাকালীন ভাঙচুর চালানো হয়েছে গাড়িতে৷ গুরুতর আহত হয়েছেন দুজন৷ আহতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনাটি ঘটেছে এদিন সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়িতে৷


রবিবার তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় বামফ্রন্টের প্রাক্তন প্রধান অনিল কর্মকারের বাড়িতে এক উঠান সভার মধ্য দিয়ে তৃণমূলে যোগদান সভার আয়োজন করা হয়েছিল৷ এই যোগদান সভায় ২৫ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে৷ তাদের দলে বরণ করে নিতে আগরতলা থেকে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকায় ছুটে এসেছিলেন তৃণমূল রাজ্য নেতৃত্ব বাপ্ঢু চক্রবর্তী৷ তার সঙ্গে এসেছিলেন আগরতলার দুই যুবক৷ তারা হলেন প্রসেনজিৎ যে কিনা আই.টি ইঞ্জিনিয়ার এবং অপরজন অর্ণব, যিনি সরকারি কর্মচারী৷ বাপ্ঢু চক্রবর্তী যখন তৃণমূলের ওই সভায় ব্যাস্ত ছিলেন তখন উনার গাড়িটি আসাম আগরতলা জাতীয় সড়কের মূল রাস্তার পাশে দাঁড় করানো ছিল৷ এই গাড়িতে বসেছিলেন ওই দুই যুবক৷ তখন একদল দুষৃকতী আচমকাই তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলে পড়ে৷ ব্যাপকভাবে ভাঙচুর চালায় গাড়িটিতে৷ তখন চালক তথা সরকারি কর্মচারী অর্ণব নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাড়িটি নিয়ে সোজা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলে আসে৷ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বাপ্ঢু চক্রবর্তী নিজে তৃণমূলের নতৃত্বকে সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছার পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করে৷


ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাপ্ঢু চক্রবর্তী বলেন, আজকের আক্রমণটা খুবই নিন্দনীয়৷ কারণ যাদের উপর আক্রমণ আনা হয়েছে তারা কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নয়৷ তারা শুধুমাত্র তার বেড়াতে এসেছিল৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যত পারে তৃণমূলের কর্মী সমর্থকদের উপর সারা রাজ্যে আক্রমণ করুক৷ ১৫ দিন পর থেকে ইটের জবাব কিভাবে দিতে হয় তা তাদের ভালোমতোই জানা আছে৷ তবে রবিবার সন্ধ্যা রাতের এই ঘটনাকে ঘিরে গোটা তেলিয়ামুড়া জুড়ে থমথমে ভাব বিরাজ করছে৷

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top