News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহত ৭ জন, আটক এক
Image

বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহত ৭ জন, আটক এক

কক্সবাজার, ২২ অক্টোবর (হি.স.) : বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি হামলা । শুক্রবার ভোরে উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ নামে একটি মাদ্রাসায় এই জঙ্গি হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন মাদ্রাসার ছাত্র, তিনজন শিক্ষক ও দু’জন ভলান্টিয়ার রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হামলাকারীদের একজনকে অস্ত্রসহ আটক করেছে। রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে বালুখালীর ১৮ নম্বর ক্যাম্পের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ নামে একটি মাদ্রাসায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন রোহিঙ্গা মারা যান।
ঘটনাস্থলে নিহতরা হলেন- ১২ নম্বর ক্যাম্পের জে-৫ ব্লকের মাদরাসা শিক্ষক হাফেজ মো. ইদ্রীস (৩২), ৯ নম্বর ক্যাম্পের ২৯ নম্বর ব্লকের মৃত মুফতি হাবিবুল্লাহর ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহীম হোসেন (২৪), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ৫২ ব্লকের নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২২) (ভলান্টিয়ার) ও একই ব্লকের আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২) (ভলান্টিয়ার)।

এছাড়াও হাসপাতালে নেওয়ার পর মারা যান ১৮ নম্বর ক্যাম্পের এফ ২২ ব্লকের মো. নবীর ছেলে মাদরাসা শিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫), ২৪ নম্বর ক্যাম্পের রহিমুল্লাহর ছেলে মাদরাসা শিক্ষক হামিদুল্লাহ (৫৫) ও ১৮ নম্বর ক্যাম্পের এইচ ৫২ ব্লকের নুর মোহাম্মদের ছেলে মাদরাসা ছাত্র নুর কায়সার (১৫)।


এপিবিএন আরও জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হামলাকারীদের একজনকে অস্ত্রসহ আটক করেছে। এ সময় তার কাছ থেকে ছয় রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার জানান, ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top